শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১০
শুক্রবার ● ২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার-১০

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ওপর সন্ত্রাসী হামলা এবং দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করে পুলিশ। পরে শুক্রবার (২ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরী গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া (৫০) ও তার ছেলে হিমেল মিয়া (২২)-সহ উভয়পক্ষের কয়েকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউপি সদস্য গুরুতর আহত হন।
পুলিশ জানায়, আহত রফিকুল ইসলাম ভূঁইয়াকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় আহত ইউপি সদস্যের ভাই আনিছুল হক ভূঁইয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সংঘর্ষের তীব্রতা ও এলাকাবাসীর উত্তেজনার কারণে পরে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: বড়হিত ইউনিয়নের পাড়া ডাংরী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৬), মৃত আবুল কাশেমের ছেলে মোঃ লাল মিয়া (৫০), মোহাম্মদ লাল মিয়ার ছেলে সাব্বির আহমেদ মাসুম (২২), লাল মিয়ার ছেলে লিমন আহমেদ (১৭), জসিম উদ্দিনের ছেলে শাজাহান আলী (২৭), জসিম উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৪০), আহমেদ আলীর ছেলে মোজাম্মেল হক (২৮), লাল মিয়ার ছেলে সুমন আহমেদ (২৬), আবুল কাশেমের ছেলে মোরশেদুল আলম (৩৫) ও আনারুল হক (৪২)।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, বড় রামদা ১টি, বড় ছুরি ২টি, চাপাতি ১টি, চাকু ২টি, বড় বল্লম ২টি, মোটরসাইকেল ১টি, দেশীয় লাঠি ১০টি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধ থেকে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরিস্থিতি জটিল হওয়ায় সেনাবাহিনীকে সহায়তার জন্য ডাকা হয়। পরে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”


ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উদীয়মান ফুটবলার তাইজুলের করুণ মৃত্যু

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম ওরফে বাবু মিয়া (২৫) নামে এক তরুণ উদীয়মান ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুর আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাইজুল উপজেলার আব্দুল হালিম ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। এছাড়াও, তিনি ময়মনসিংহ জেলা মোহামেডান ক্লাবের হয়ে একাধিকবার মাঠ কাঁপিয়েছেন। মিডফিল্ডার হিসেবে খেলে দলকে এনে দিয়েছেন একাধিক জয়। তার অকালে চলে যাওয়ায় ফুটবল অঙ্গনে গভীর শোক নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ির পাশে বোরো ধান কাটার পর ধান ভর্তি বস্তা মাথায় নিয়ে ফিরছিলেন তাইজুল। পথিমধ্যে একটি অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাইজুলের বড় ভাই নজরুল ইসলাম জানান, “আমার ভাই ফুটবল খেলায় খুবই মনোযোগী ছিল। আজকের এই দুর্ঘটনা আমাদের পরিবারকে শেষ করে দিল।”
আব্দুল হালিম ফুটবল একাডেমির পরিচালক আহাদ হোসেন সানজিদ বলেন, “তাইজুল ছিল আমাদের দলের প্রাণ। সে শুধু ভালো খেলোয়াড়ই না, একজন ভদ্র, বিনয়ী ছেলে ছিল। তার এই চলে যাওয়াটা সত্যিই অপূরণীয় ক্ষতি।”
এদিকে তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মা পারভীন বেগম শোক সহ্য করতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ও বিনা ময়নাতদন্তের আবেদন করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মে দিবস পালিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঈশ্বরগঞ্জ পরিবহন মালিক সমিতি, লক্ষিগঞ্জ অটো বাইক ড্রাইবার ও মালিক কল্যাণ সমিতি, অটো সিএনজি ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়ন এবং রিক্সা চালক সমবায় সমিতি পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজনের আয়োজন করে।
সকাল ১১টায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, উপজেলা শ্রমিকদলের আহবায়ক তোফাজ্জল হোসেন, সদস্য সচিব হাদিস মিঞা, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হেসেন চকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি গোলাম রহমান খোকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা এইচ এম মাজহারুল ও সাধারণ সম্পাদক আসাদুল হক খাঁন কাজল প্রমুখ।
অপরদিকে, লক্ষিগঞ্জ অটো বাইক ড্রাইবার ও মালিক কল্যাণ সমিতি তাদের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে লক্ষিগঞ্জ বাজার থেকে একটি অটো বাইকের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সমিতি কার্যালয়ে সভাপতি আব্দুল হেকিম চকদার সুরুজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক হাসমত আলী, অটো চালক আব্দুল বাতেন, আব্দুল আউয়াল, আব্দুল হেলিম ও আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও ঈশ্বরগঞ্জ পরিবহন মালিক সমিতি আহবায়ক বাবুল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিমল চন্দ্র গুণের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
এছাড়াও, অটো সিএনজি ও মাহেন্দ্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সভায় সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তুহিন বক্তব্য রাখেন।
রিক্সা চালক সমবায় সমিতির উদ্যোগে টিএনটি রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মিনার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক সুরুজ আলী, সদস্য ভুট্টু মিয়া, সেলিম মিয়া, আব্দুস সোবহান ও নাসিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
বিভিন্ন শ্রমিক সংগঠনের এই কর্মসূচির মাধ্যমে ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মে দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে।





ময়মনসিংহ এর আরও খবর

ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)