শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মতবিনিময় সভা থেকে দৃশ্যমান কিছু যেন হয় সেই বিষয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ : ডিসি রাঙামাটি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মতবিনিময় সভা থেকে দৃশ্যমান কিছু যেন হয় সেই বিষয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ : ডিসি রাঙামাটি
রবিবার ● ৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মতবিনিময় সভা থেকে দৃশ্যমান কিছু যেন হয় সেই বিষয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ : ডিসি রাঙামাটি

--- স্টাফ রিপোর্টার :: শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
আজ ০৪ মে-২০২৫ ইংরেজি তারিখ রবিবার বেলা সাড়ে ১২টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্য/সদস্যা/যুবক/যুবতিরা উপস্থিত থেকে তাদের সু-চিন্তিত মতামত রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট উপস্থাপন করেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্মল বড়ুয়া মিলন, শিক্ষক তপন কান্তি বড়ুয়া, ত্রিদিব বড়ুয়া টিপু, হিরা রানী বড়ুয়া, স্বাধীন বড়য়া নিশু, দেবদত্ত মুৎসুদ্দী, সমিরন বড়ুয়া, শ্যামল বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, সৈকত রঞ্জন চৌধুরী, শংকর প্রসাদ বড়ুয়া, ধীমান বড়ুয়া, তেমীয় বড়ুয়া, রাঙামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনা পাল থেরো ও বেণুবন উত্তমনন্দ ধর্মবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অদিতানন্দ মহাথোরো।
আলোচনা সভায় উপস্থিত বড়ুয়া জনগোষ্ঠীর বক্তব্য রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মনোযোগ দিয়ে শোনেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, বিগত ৫৩ বছরের ভিতর রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে জেলা প্রশাসনের বৈঠক বা কোন ধরনের আলোচনা না করার বিষয়ট অত্যন্ত দুঃজনক। তিনি আরো বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ শুমারি সম্পর্কিত অধিকতর তথ্য-উপাত্ত আলাদাভাবে বাঙ্গালী বৌদ্ধ “বড়ুয়া” জনগোষ্ঠীর পরিচিতি সংযুক্ত করার আবেদন যুক্তিযুক্ত। গত ২৮ এপ্রিল সোমবার রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা যে আবেদন করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আবেদনপত্র আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মহাপরিচালক বরাবর পাঠিয়েছি।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ আরো বলেন, বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা। এখন থেকে সরকার ও স্থানীয় প্রশাসনের সাথে বড়ুয়া জনগোষ্ঠী সদস্যরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুরত্ব কমিয়ে আনার পরামর্শ দেন তিনি।
রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এখন থেকে সরকারি নিয়মের ভিতর থেকে নিয়মতান্ত্রিকভাবে রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটি জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকবে।
তিনি বলেন, একটি স্বাধীন দেশে “বড়ুয়া” জনগোষ্ঠীর লোকজন পিছিয়ে থাকাটা কারো জন্য সুখময় নয়। জেলা প্রশাসক বলেন, আজকের আলোচনা সভাটি যেন, চা-নাস্তা খাওয়ার, কথা শোনার ভিতর সীমাবদ্ধ না থাকে, আজকের মতবিনিময় সভা থেকে দৃশ্যমান কিছু যেন হয় সেই বিষয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
রাঙামাটি জেলা প্রশাসনের আমন্ত্রণে জেলার বিভিন্ন স্থান থেকে বড়ুয়া জনগোষ্ঠীর নারী-পুরুষ, যুবক-যুবতী, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আলোচনা সভায় অংশ গ্রহন করায় রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. তামজিদ রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভাটি সঞ্চলনা করেন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল বড়ুয়া মিলন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন

আর্কাইভ