শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » ঢাকা » নারীবিদ্বেষী অশুভ তৎপরতা বহির্বিশ্বেও বাংলাদেশকে খারাপভাবে চিত্রিত করছে
প্রথম পাতা » ঢাকা » নারীবিদ্বেষী অশুভ তৎপরতা বহির্বিশ্বেও বাংলাদেশকে খারাপভাবে চিত্রিত করছে
রবিবার ● ৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারীবিদ্বেষী অশুভ তৎপরতা বহির্বিশ্বেও বাংলাদেশকে খারাপভাবে চিত্রিত করছে

--- শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নারী সংস্কার কমিশনের সুপারিশ কেন্দ্র করে গত ক’দিন ধরে কিছু মহল থেকে কমিশনের সদস্যদের বিরুদ্ধে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও তাদেরকে হুমকি দেয়া হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে তারা বলেন, নারী কমিশনের সুপারিশ ঘিরে তাদের এসব তৎপরতা রুচি ও শালিনতার সকল সীমাও অতিক্রম করে গেছে।এসব কর্মকান্ড দেশের নারীদের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে, তাদের মধ্যে আতংকও তৈরী করছে।
বিবৃতিতে তারা বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীমূর্তি ঝুলিয়ে যেভাবে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে নারীর সম্মান ও মর্যাদায় বিশ্বাসী কোন সভ্য সমাজ তা গ্রহণ করতে পারেনা।এই ঘটনা নারীর বিরুদ্ধে এক ভয়ংকর বার্তা দিচ্ছে এবং জুলাই - আগস্ট
গণঅভ্যুত্থানের অর্জনকেও কালিমালিপ্ত করছে এবং বহির্বিশ্বেও বাংলাদেশ খারাপভাবে চিত্রিত হচ্ছে।
তারা বলেন, নারী সংস্কার কমিশনের কোন সুপারিশ সম্পর্কে কারও ভিন্নমত বা আপত্তি থাকতে পারে। কিছু সুপারিশ সম্পর্কে আমাদেরও ভিন্নমত রয়েছে। একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে এটাই স্বাভাবিক। কোন কমিশনের কোন সুপারিশই এখনও গৃহীত হহয়নি। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই সুপারিশ গৃহীত হবে।কিন্তু আলাপ আলোচনার আগেই যেভাবে কমিশনের বিরুদ্ধে হুংকার দেয়া হচ্ছে তাও জবরদস্তিমূলক ফ্যাসিবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই - আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যে বিরুদ্ধে এবং এই গণজাগরণ - গণ অভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সাম্প্রতিক এসব তৎপরতা জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থী।
তারা চরম নারীবিদ্বেষী এসব উসকানিমূলক ঘটনায়
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসমূহের নিরব ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন এবং বলেন নারীর সাংবিধানিক - গণতান্ত্রিক অধিকার ও মর্যাদায় বিশ্বাসী হলে এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদেরকে পরিস্কার অবস্থান গ্রহণ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ নারীর অধিকার ও মর্যাদা বিরোধী নারীবিদ্বেষী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের নারী সমাজসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)