শিরোনাম:
●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান ●   হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ ●   মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা ●   ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
রাঙামাটি, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সীরাত প্রতিযোগিতার পুরুস্কার ও সনদ বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সীরাত প্রতিযোগিতার পুরুস্কার ও সনদ বিতরণ
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সীরাত প্রতিযোগিতার পুরুস্কার ও সনদ বিতরণ

--- আহমদ বিলাল খান :: রাঙামাটি পার্বত্য জেলায় বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সিরাত প্রতিযোগিতার পুরুস্কার ও সনদ বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুইটি ক্যাটাগরিতে তিনজন করে ছয়জন বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ ক্রেস্ট, সনদপত্র ও মূল্যবান বই তুলে দেন।

বুধবার (৭ মে) সকাল ১২টায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে সীরাত প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি আল-আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকি, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি আল-আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো বৃদ্ধি ও অধিক অংশগ্রহণমূলক করার প্রতি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি বক্তব্যে রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক বলেন, বর্তমানে বিশ্বের প্রধান সমস্যা হচ্ছে নেতৃত্বের সমস্যা। বিশ্বে এখন টাকা কড়ির সমস্যা নেই, বিজ্ঞানের সমস্যা নেই, মানুষের শিক্ষা দীক্ষার অভাব নেই কিন্তু নেতৃত্বের বড় অভাব। আর সঠিক নেতৃত্ব দিতে পারছে না এমন মানুষেরা; যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করতে পারেনি। উনার অনুসরণ ধারণ করে যদি নেতৃত্ব দিতে পারতো তাহলে বিশ্বে আজ যুদ্ধ, কাটাকাটি, মারামারি দেখতে হতো না। হযরত মুহাম্মদ (সা.) এর কথাগুলি এতই আকর্ষণীয় ছিল। তিনি মানুষকে এমন ভাবে বুঝাতে পারতেন; তৎকালীন যে সময়টিতে উনাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তখন আরবে মানুষের কাছে দুইটা জিনিস ছিল। একটি হলো ক্ষমতা আর অন্যটি হলো শক্তি। তারা সারাক্ষণ তলোয়ার কোমরে নিয়ে ঘুরতো। সেই সময়ে সৈনিকের কোন কমিউনিটি ছিল না। সবাই নিজেই একেক জন সৈনিক। কারো সাথে কারো কথার অমিল হলেই তলোয়ার দিয়ে আঘাত শুরু করত। এইরকম রাগান্বিত সমাজের মানুষগুলোকে হযরত মুহাম্মদ (সা.) তিনি তার কথার দ্বারা শান্ত করেছিলেন।

এসময় ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর বিজয়ীদের অভিনন্দন ও যারা বিজয়ী হতে পারেননি তাদের অনুপ্রেরণা দিয়ে বলেন, প্রতিযোগিতাটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও শিক্ষা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে একই প্রশ্নের জেলা পর্যায়ের সিরাত প্রতিযোগিতা-২০২৫। বাংলাদেশের ৬৪ জেলার ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় থেকে আমরা দুইটি ক্যাটাগরিতে তিনজন করে ছয়জন বিজয়ীদের নাম বিভাগীয় পর্যায়ের জন্য প্রেরণ করবো। বিভাগীয় পর্যায়ে তোমাদের অংশ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ক্রেস্ট, সনদ ও মূল্যবান কিছু বই পুরস্কার হিসেবে দিচ্ছি। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা ক্রেস্ট, সনদ ও মূল্যবান বইসহ সাথে ২০ হাজার টাকা পুরুষ্কার পাবেন। এজন্য পড়া-লেখার কোন বিকল্প নাই। আমাদের পাঠ্যপুস্তকের বাহিরেও যে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে যা আমাদের জানা দরকার, শিখা দরকার। যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো এবং যারা বিজয়ী। সবার সুযোগ আছে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করার। বিভাগীয় পর্যায়ে কেউ উত্তির্ন হয়। তাহলে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। সেজন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।

আলোচনা সভায় কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. শামসুল আলম, ভেদভেদী রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মিরাজ উদ্দিন, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, মডেল কেয়ারটেকার মো. আলমগীর হোসেন প্রমুখ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)