শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে রাস্তা দখলে হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে রাস্তা দখলে হামলা
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে রাস্তা দখলে হামলা

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার পালপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তাটি দখলের পাঁয়তারা এবং সংখ্যালঘু পরিবারের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একাধিক পরিবার। তারা অভিযোগ করেছেন, এ ঘটনার পেছনে স্থানীয় ভূমিদস্যু আহমদ উল্লাহ নয়ন ও তার অনুসারীরা রয়েছেন।
বুধবার ৭ মে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ‘এই রাস্তা দিয়ে বহু বছর ধরে আমরা চলাচল করে আসছি। এটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও আহমদ উল্লাহ নয়ন ও তার সহযোগীরা এটি দখল করার চেষ্টা করছেন।’
তারা আরও অভিযোগ করেন, ‘আজ বুধবার সকালে অভিযুক্তরা বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে, পরিবারের নারী-পুরুষ সদস্যদের মারধর করেছে। আমরা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহযোগীতা চেয়েছি।পরে পুলশি এসে আমাদের উদ্ধার করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈকত পাল, রিয়া পাল, মিঠন পাল, রিপন পাল, সাগর পাল, সীমা পাল, নিঝুন পাল ও মুক্তা পাল প্রমুখ।
জানতে চাইলে অভিযুক্ত আহমদ উল্লাহ নয়ন বলেন, ‘আমি রাস্তা দখলের পাঁয়তারা করছি না। সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি অবান্তর। তিনি দাবী করেন, ‘আমার কেনা সম্পত্তি তারা দখলে রেখে উল্টো আমার উপর দোষ বর্তাচ্ছেন। আমি আদালতের দিকে তাকিয়ে আছি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্য (ওসি) নুর আহমেদ বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়ে আমরা আপাতত কাজ বন্ধ করতে বলেছি। আদালতের নির্দেশনা মতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)