শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » প্রতিবেশীকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেফতার
প্রথম পাতা » ময়মনসিংহ » প্রতিবেশীকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেফতার
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিবেশীকে কুপিয়ে জখম, বাবা-ছেলে গ্রেফতার

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল ওয়াদুদ দুলাল (৫০) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে। বুধবার দুপুরে হামলাকারী আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রায়হান (২৫)-কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুল ওয়াদুদ দুলালের বাড়ির সামনে পুকুর পাড়ের টিনের বেড়া খুলে নিয়ে যাচ্ছিল হান্নান ও তার ছেলে রায়হান। এতে দুলাল বাঁধা দিলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনির পর ঘাড়ে দা দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। এসময় দুলালের আত্মচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় আজিবুর রহমান, ইয়াহিয়া, হুমায়ূন ও মামুন মিয়াসহ অন্তত ৩০ জন বাসিন্দা বলেন, আব্দুল হান্নান খুবই মামলাবাজ লোক। সে কমপক্ষে শতাধিক মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে আসছে। এমনকি বিভিন্ন মসজিদের ভুয়া কুপন ছাপিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা উত্তোলন করে থাকে। কিছুদিন পূর্বে প্রতারণা করতে গিয়ে ময়মনসিংহ শহরে গণধোলাইয়ের শিকার হয় হান্নান। স্থানীয়রা আরও জানায়, তার ছেলে রায়হানের নামে থানায় বলৎকারের মামলাও আছে। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
এ বিষয়ে ভোক্তভোগী আব্দুল ওয়াদুদ দুলাল বলেন, ‘হান্নান ও তার ছেলের পেশাই হলো মানুষকে হয়রানি, অত্যাচার-নির্যাতন এবং গায়ের জোরে জমি দখল করা। আমাকে সে অসংখ্য মামলা দিয়ে হয়রানি করেছে। শেষ পর্যন্ত আমাকে প্রাণে মারতে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে আমি বেঁচে গেছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবিষয়ে অভিযোগ পাওয়ার পর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। হান্নান ও তার ছেলে রায়হানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)