শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর রাবিপ্রবি প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর রাবিপ্রবি প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়
শুক্রবার ● ৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এর রাবিপ্রবি প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়

--- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প পরিদর্শন সংক্রান্ত মতবিনিময় সভা আজ ০৯ মে ২০২৫ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম এবং সভাপতিত্ব করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। মতবিনিময় সভায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের চলমান কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম বলেন, ঢাকা থেকে দূরবর্তী অনগ্রসর এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিকল্প নেই। রাঙামাটি বিশ্ববিদ্যালয়কে বিকশিত হতে হবে এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি চলমান প্রকল্পের কাজ আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সকলকে আবহাওয়া অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করে প্রকল্পের কাজ এগিয়ে নিতে আহবান জানান। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে এ আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান তাঁর ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে বলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক মানের রির্সাচ এন্ড ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা হবে- যেখানে দেশি-বিদেশি গবেষকরা রির্সাচ করতে আসবেন এবং এটি পুরো বাংলাদেশে একটি অদ্বিতীয় স্থাপনা হবে। বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাট সমস্যার স্থায়ী সমাধানে আমরা অত্যাধুনিক সোলার প্যানেল স্থাপন করবো। তিনি আরো বলেন, আগামী ৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে শিক্ষার্থীদেরকে আমরা প্রিন্টেড কারিকুলাম প্রদান করবো। রাবিপ্রবি ক্যাম্পাসে আগামী সপ্তাহে ১৬- ১৮ মে ২০২৫ তারিখে তিন দিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স এবং বায়োসায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভা শেষে ভাইস-চ্যান্সেলর আগত প্রধান অতিথি ও প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলমান প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম নির্মাণাধীন প্রশাসনিক ভবন-১ এর একটি বেজমেন্ট ঢালাই কাজের উদ্বোধন করেন।
এছাড়াও মতবিনিময় সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ঢাকা) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (চট্টগ্রাম) এর নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (রাঙামাটি) এর নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (রাঙামাটি) এর সহকারী প্রকৌশলী আলোজ্যোতি চাকমা, উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তফা, Sheltech Consultations Pvt.Ltd এর ইঞ্জিনিয়ার মো. শফিউল্লাহ খান, ঠিকাদারী প্রতিষ্ঠান রাকিব এন্ড ব্রাদার্স এর প্রতিনিধি রাকিব আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর , বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)