শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » ঢাকা » আস্থা অর্জনে সরকারকে তাদের নিরপেক্ষ বৈশিষ্ট রক্ষা করতে হবে
প্রথম পাতা » ঢাকা » আস্থা অর্জনে সরকারকে তাদের নিরপেক্ষ বৈশিষ্ট রক্ষা করতে হবে
শনিবার ● ২৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আস্থা অর্জনে সরকারকে তাদের নিরপেক্ষ বৈশিষ্ট রক্ষা করতে হবে

--- ২৩ মে-২০২৫ শুক্রবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার প্রধানসহ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ বিদ্যমান সংকটের সমাধান নয়; বরং সেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে সরকার উচিৎ হবে সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার কারনেই ক্রমান্বয়ে সংকট ঘনীভূত হয়ে উঠছে। তিনি বলেন, বিদ্যমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে তাদের দলনিরপেক্ষ বৈশিষ্ট নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেসব উপদেষ্টার কারনে সরকার বিতর্কিত হয়ে পড়েছে সরকারের উচিৎ হবে অনতিবিলম্বে তাদেরকে অব্যাহতি দেয়া।

তিনি বলেন, নানা বিতর্কিত বিষয়ে ঝুঁকে পড়ে সরকার অন্যায্যভাবে রাজনৈতিক দলসমূহকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে।

তিনি রাজনৈতিক দলসমূহকে অপ্রয়োজনীয়ব্যাবে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন, অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলসমূহের জনগনের কাছে অংগিকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলসমূহের এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো।

তিনি বলেন, রাখাইনে কথিত মানবিক করিডর নিয়ে সরকারের মধ্যকার পরষ্পর বিরোধী অবস্থানও সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যও নতুন বিভ্রান্তির জন্ম দিয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশী কোন কোম্পানিকে লীজ দেয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার আমাদের প্রধান সমুদ্র বন্দরকে বিদেশীদের হাতে তুলে দিতে পারেনা।তাছাড়া অন্তর্বর্তী সরকারের এতবড় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এককভাবে সিদ্ধান্ত নেওয়ারও কোন এক্তিয়ার নেই।

তিনি বলেন চট্টগ্রাম সমুদ্র বন্দর আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন। এই বন্দরের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে যুক্ত রয়েছে। এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বন্দর অভিজ্ঞতা ও দক্ষতার কথা বলে কোনভাবেই আমরা বিদেশী কোম্পানির তত্বাবধানে দিয়ে দিতে পারিনা।শোনা যাচ্ছে, সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টারমিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্লকে লীজ দেবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকার এই পদক্ষেপ পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও জাতীয় স্বার্থের পরিপন্থী।

তিনি সরকারকে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টিকারী এই ধরনের সকল তৎপরতা থেকে সরে আসতে উদাত্ত আহ্বান জানান।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, শিকদার হারুন মাহমুদ, সাইফুর রেজা মামুন, নির্মল বড়ুয়া মিলন, মাহমুদুল হাসান পিপলু, শাহজাহান সিকদার, মাসুদূর রহমান মাসুদ, অরবিন্দু বেপারী বিন্দু, শেখ মোহাম্মদ শিমুল, মীর রেজাউল আলম জসিম রাঢি, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগক জুঁই চাকমা,আবু লাহাব লাইসুদ্দিন, বাবর চৌধুরী, ফায়েজুর রহমান মনির, আইয়ুব আলী, মোহাম্মদ হানিফ প্রমুখ

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ