বুধবার ● ৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে হৃদের পানিতে ডুবে এক ছাত্র নিখোঁজ
রাঙামাটিতে হৃদের পানিতে ডুবে এক ছাত্র নিখোঁজ
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরের রাজবন বিহার ঘাটে কাপ্তাই হৃদের পানিতে ডুবে নিখোঁজ হয়েছে দীপেন চাকমা (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্র। সে রাঙামাটি শহরের চক্র পাড়া গ্রামের বাসিন্দা মহেশ্বর চাকমার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকাল ১১টার দিকে দীপেন চাকমা রাজবন বিহার ঘাট থেকে রাজবাড়ি ঘাটে সাতার কেটে পার হচ্ছিল। এ সময় হঠাৎ পানিতে ডুবে যায় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
নিখোঁজ দীপেনকে উদ্ধারে ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ নৌবাহিনীর ডুবরীদের অভিযান অব্যাহত রয়েছে।





রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত