শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শনিবার ● ১৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

------ স্টাফ রিপোর্টার :: ১৪ জুন ২০২৫ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার ঐতিহ্যবাহী সংগ্রামী দল- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ ১৪ জুন-২০২৫, শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে পার্টির উপজেলা-জেলা নেতৃবৃন্দ এবং স্বৈরাচার বিরোধী, গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের জেলার সিনিয়র নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংহতি প্রকাশ করেছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটি, খেলাফত মজলিশ বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটি, গনঅধিকার পরিষদ (জিওপি) রাঙামাটি জেলা কমিটি ও রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থাসহ গণঅভ্যুত্থানের পক্ষের একাধিক রাজনৈতিক-সামাজিক সংগঠন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মওলানা মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, খেলাফত মজলিশ বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মওলানা মো. সামশুল আলম, গনঅধিকার পরিষদ (জিওপি) রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতা শ্যামল চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মো. আবুল হাশেম, অমর চাকমা, এমিলী চৌধুরী, মেকি চাকমা, চম্পা চাকমা, অরুনজিতা চাকমা, নারর্গিস আকতার, রোপনা চাকমা, বিলকিস বেগমসহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা – উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং ভূমিহীন সংহতির সদস্যরা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন ওয়ার্কার্স পার্টির সুবিধাবাদী নেতৃত্বকে প্রত্যাখ্যান করে তখনকার পার্টির পলিটব্যুরোর সদস্য সাইফুল হক এর নেতৃত্বে পার্টির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে তোলেন। ২০০৮ সালে পার্টি নির্বাচন কমিশন থেকে কোদাল মার্কায় নিবন্ধন লাভ করে এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ২০১৪ সালে পার্টি নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে আবারও পার্টি নিজস্ব প্রতীক কোদাল মার্কায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগহন করে। বাম প্রগতিশীল ধারার আরও পাঁচটি দলও পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কা নিয়ে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে।
জনগণের গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিতে ২০০৭ সালে গণতান্ত্রিক বাম মোর্চা গঠনে এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতে ২০১৮ সালে বাম গণতান্ত্রিক জোট গঠনেও পার্টি অগ্রণী ভূমিকা পালন করে।
২০২২ সালে গণতন্ত্র মঞ্চ গঠনেও পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণ আন্দোলন - গণ সংগ্রামে ধারাবাহিকভাবে পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে।
২০২২ সাল থেকে ভোটের অধিকার, অবাধ নিরপেক্ষ নির্বাচন ও গণতান্ত্রিক রুপান্তরের ৩১ দফা দাবিতে যুগপৎ ধারায় গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
গত বছরের জুলাই - আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে
পার্টির নেতা কর্মীরা সাহসী ভূমিকা গ্রহণ করেন। গণঅভ্যুত্থানে পার্টির দুই সদস্য বদিউজ্জামাল ও আবদুল লতিফ শহীদ হন, আহত হয়েছেন শতাধিক নেতা কর্মীরা।
গত ২০ বছর ধরে তেল - গ্যাস - সুন্দরবন রক্ষা আন্দোলন, শ্রমিক - কৃষক - খেতমজুর আন্দোলন, নারী, সাংস্কৃতিক আন্দোলন, নাগরিক আন্দোলন সহ জনগণের প্রতিটি ন্যায্য আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
জনজীবনের প্রত্যেকটি সমস্যা সংকটে,বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, চুরি দূর্নীতি, অর্থপাচার, রাজনৈতিক দমন, - নিপীড়নের বিরুদ্ধেও পার্টি শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
২০১৪ সালে একতরফা তামাশার নির্বাচন ও ২০১৮ সালে নজিরবিহীন নির্বাচনী ভোট জ্বালিয়াতির বিরুদ্ধে, ২০২৪ সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে, বিশেষ করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক সংগ্রামে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে।

পার্টির ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন দেশ ও জনগণের প্রতি অংগিকার ও দায়িত্বশীলতার যায়গা থাকে আগামী দিনগুলোতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি অর্জনে পার্টি তার আপোষহীন সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখবে। তিনি অতীতের মত আগামী দিনগুলোতেও দেশের মানুষ ও প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সমর্থন ও সহযোগিতা কামনা করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু

আর্কাইভ