সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ফাতেহা শরীফ
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ফাতেহা শরীফ

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, বিশ্ব জাকের মঞ্জিল, ফরিদপুর থেকে ফিরে (১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) :: বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ১ মে রবিবার ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ৷
জাকের পাটির প্রেস সচিব শামীম হায়দার আমাদের প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, ২০০১ সালের এ দিবসে অর্থাত্ ৩০ এপ্রিল দিবাগত রাত ১টা ৩৫মিনিট মোতাবেক ১ মে, ১৮ বৈশাখ বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান সাহেব দেশ-বিদেশের কোটি কোটি বিশ্বাসী নারী-পুরুষকে শোক সাগরে ভাসিয়ে দারুল বাকায় তশরিফ নেন ৷ এ দিবসটি স্মরণে দুই দিনের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ রবিবার বাদ ফজর বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় ৷
এ উপলক্ষে শান্তিকামী মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সমপ্রদায়সহ নানা ধর্ম, বর্ণের কয়েক লাখ মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হন ৷ শনিবার রাতভর তেলাওয়াতে কালামে পাক, মিলাদ মাহফিল, হামদ, নাতে রাসুল (সাঃ), নামাজ, মোনাজাত, ধ্যানস্ত হওয়া, রাতের শেষ ভাগে পরম করুণাময়ের দরবারে রোনাজারী, জেকের, ওয়াজ নসিহত ও রহমতময় নফল ইবাদত বন্দেগীতে মুখর ছিল বিশ্ব ফাতেহা শরীফ ৷
বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্জ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সার্বিক পরিচালনা করেন ৷





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম