শনিবার ● ২১ জুন ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার-২
ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার-২
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযান চালিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ২১ জুন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন : ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দত্তপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র রফিকুল ইসলাম রুবেল (৩৮) ও বড়হিত ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের পুত্র হাবিবুর রহমান জুয়েল (৩৫)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি এবং অপরজন ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ