শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চোরাই মদসহ আটক-৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চোরাই মদসহ আটক-৪
শনিবার ● ২১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে চোরাই মদসহ আটক-৪

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের পুলিশের বিশেষ অভিযানে ১২৫ লিটার চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার ২১ জুন বিকেল ৪টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের
মো. বেলাল (৪০) ও রাঙ্গুনিয়া উপজেলার সুখ বিলাস গ্রামের মো.নাজিম উদ্দিন (২৮)। তাদের কাছে থেকে ৭৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এছাড়াও অভিযান চলাকালে রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা গ্রামের শফি প্রকাশে (উজ্জ্বল)(৩৩) ও বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামের রকি ধর(৩৫)’কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ জব্দ করেন পুলিশ। এবিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই সড়কের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ সামনে চেকপোস্টে বসিয়ে ও কাতালপীর মাজার এলাকা থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়। এসময় ঝোঁপে লুকিয়ে রাখা ৫০ লিটার চোলাই মদ ও সিএনজির পিছনে ইঞ্জিন বক্সের ভিতরে লুকিয়ে রাখা ৭৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তিনি জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)