শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সোমবার ● ২৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় ইউসুফ আলী(৬৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে ময়মনসিংহ-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত খোরশেদ আলীর পুত্র।
আঠারবাড়ি রেল স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল নয়টার দিকে ঈশ্বরগঞ্জ অতিবাহিত করে। ঘটনাটি তখনই হয়তো ঘটেছে। সকালে এই দুর্ঘটনাটি ঘটলেও খোঁজ মেলে দুপুর ২ টার দিকে।
এদিন দুপুরে রেলপথ ধরে যাওয়ার পথে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘আমি রেললাইন দিয়ে বাজারে যাওয়ার পথে লাশটি দেখতে পাই। তখন আশেপাশের লোকদের ডাক দেন। তারা এসে পুলিশকে জানায়।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাটি রেলওয়ের আওতায় হওয়ায় কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে অবহিত করেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ইউসুফ আশেপাশের এলাকার ঝোপঝাড়, রাস্তা-ঘাট ও পতিত জমিতে থাকা কচুর লতি ও বিভিন্ন ধরনের শাক-সবজি কুড়িয়ে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সোমবার সকালেও ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে রেললাইনে কচুর লতি কুড়াতে যান বৃদ্ধ ইউসুফ আলী। এসময় অসাবধানতাবশত রেললাইনে লতি কুড়ানোর সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি নিহত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। ইউসুফ আলীর মরদেহের পাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল একমুঠো কচুর লতি।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হাওয়ায় কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে অবগত করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদের সহযোগীতা করবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)