শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে
সোমবার ● ২৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে

--- ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ দেড় বছরের শিশু তাহিয়ার লাশ মিলল বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে হালদা নদীতে। তার বাবা সন্দেহ করছেন তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।
গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলো সে। নিখোঁজের পর তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে স্বজনসহ শত এলাকাবাসী। ডুবুরি এসেও তল্লাশী চালায়। কিন্তু কোথাও মেলেনি তার হদিস।
অবশেষে নদীর শেষপ্রান্তে চট্টগ্রাম নগরের কালুরঘাট সেতুর কাছে ভাসমান তার লাশ পাওয়া যায়। চারদিন পর রোববার বিকেলে পুলিশ লাশের সুরতহাল তৈরী করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আজ সোমবার বিকেলে মর্গ থেকে লাশ রিলিজ দেওয়ার কথা রয়েছে।
তবে, বাবার সন্দেহ পূর্ব-পরিকল্পিতভাবেই তাহিয়াকে হত্যা করা হয়েছে। কারণ নিখোঁজের সময় পরনে কোন কাপড় ছিলনা তাহিয়া’র। শুধুমাত্র প্যান্ট ছিল। লাশ উদ্ধারের পর তার গায়ে জামা-কাপড় দেখা যায়। এতে সন্দেহের দানা বাঁধে বাবার। পুরো বিয়ষটি সাংবাদিকদের কাছে পরে খোলাসা করবেন বলে তিনি আশ্বস্থ করেন।’
তাহিয়া উপজেলার পূর্ব-সুয়াবিল গ্রামের বাসিন্দা মো. মানিক ড্রাইভারের কন্যা। তার ছয় বছরের আরেকটি ভাই আছে। তাহিয়ার বাবা এলাকার একজন আদর্শ সিএনজি অটোরিক্সা চালক।
শিশুর স্বজনেরা জানান, বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে এগারটা পর্যন্ত শিশু তাহিয়াকে বসত ঘরের সামনে খেলাতে দেয় তার মা। এর পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। তাদের বসত ঘরের অল্প দূরেই হালদা নদী। পরিবারের লোকজন ধারণা করেছিলেন মুহুর্তেই তাহিয়া হালদায় তলিয়ে যেতে পারেন। কারণ নদীতে অথৈ পানি। বিষয়টি জানাজানি হলে নদীর দু’পাড়ে উৎসুক মানুষ ভীড় করেন। বিভিন্নস্থানে তল্লাশি করেন।
নাজিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আমান উল্লাহ বলেন, ‘নিখোঁজের পর অবশেষে তার লাশ মিলেছে হালদায়। বাড়ি থেকে অন্তত ৩০ কিলোমিটার দুরে চট্টগ্রাম নগরের কালুরঘাট সেতুর কাছে। প্রত্যক্ষদর্শীরা খবর দিলে শিশুটির বাবা সেখানে গিয়ে লাশ সনাক্ত করেন। নিহতের বাবার অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা ভাবতে শুরু করেছি। এখন পুরো এলাকায় চলছে শোকের মাতম।’
শিশুটির বাবা মোহাম্মদ মানিক কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আদরের কন্যার লাশ বহন করার শক্তি আমার নেই। আপনারা অনেক শ্রম দিয়েছেন, সহযোগীতা করেছেন। তবে লাশ স্বচক্ষে দেখার পর মনে সন্দেহ দেখা দিয়েছে। কারণ তার পরনে প্যান্ট ছাড়া কোন কাপড় ছিলনা। ফলে আমার সন্দেহ হচ্ছে কেউ পূর্ব পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করতে পারেন। তবে পুরো বিষয়টিকে পরিস্কার করতে ‘সময়’ নিচ্ছি। ময়নাতদন্ত শেষে আজ সোমবার লাশ দাফনের পর পরই বিষয়টি সাংবাদিকদের খোলাসা করতে চাই। এর আগে কিছুই তিনি বলতে চান না।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)