শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে
প্রথম পাতা » চট্টগ্রাম » নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে
সোমবার ● ২৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে

--- ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ দেড় বছরের শিশু তাহিয়ার লাশ মিলল বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে হালদা নদীতে। তার বাবা সন্দেহ করছেন তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।
গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলো সে। নিখোঁজের পর তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে স্বজনসহ শত এলাকাবাসী। ডুবুরি এসেও তল্লাশী চালায়। কিন্তু কোথাও মেলেনি তার হদিস।
অবশেষে নদীর শেষপ্রান্তে চট্টগ্রাম নগরের কালুরঘাট সেতুর কাছে ভাসমান তার লাশ পাওয়া যায়। চারদিন পর রোববার বিকেলে পুলিশ লাশের সুরতহাল তৈরী করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আজ সোমবার বিকেলে মর্গ থেকে লাশ রিলিজ দেওয়ার কথা রয়েছে।
তবে, বাবার সন্দেহ পূর্ব-পরিকল্পিতভাবেই তাহিয়াকে হত্যা করা হয়েছে। কারণ নিখোঁজের সময় পরনে কোন কাপড় ছিলনা তাহিয়া’র। শুধুমাত্র প্যান্ট ছিল। লাশ উদ্ধারের পর তার গায়ে জামা-কাপড় দেখা যায়। এতে সন্দেহের দানা বাঁধে বাবার। পুরো বিয়ষটি সাংবাদিকদের কাছে পরে খোলাসা করবেন বলে তিনি আশ্বস্থ করেন।’
তাহিয়া উপজেলার পূর্ব-সুয়াবিল গ্রামের বাসিন্দা মো. মানিক ড্রাইভারের কন্যা। তার ছয় বছরের আরেকটি ভাই আছে। তাহিয়ার বাবা এলাকার একজন আদর্শ সিএনজি অটোরিক্সা চালক।
শিশুর স্বজনেরা জানান, বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে এগারটা পর্যন্ত শিশু তাহিয়াকে বসত ঘরের সামনে খেলাতে দেয় তার মা। এর পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। তাদের বসত ঘরের অল্প দূরেই হালদা নদী। পরিবারের লোকজন ধারণা করেছিলেন মুহুর্তেই তাহিয়া হালদায় তলিয়ে যেতে পারেন। কারণ নদীতে অথৈ পানি। বিষয়টি জানাজানি হলে নদীর দু’পাড়ে উৎসুক মানুষ ভীড় করেন। বিভিন্নস্থানে তল্লাশি করেন।
নাজিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আমান উল্লাহ বলেন, ‘নিখোঁজের পর অবশেষে তার লাশ মিলেছে হালদায়। বাড়ি থেকে অন্তত ৩০ কিলোমিটার দুরে চট্টগ্রাম নগরের কালুরঘাট সেতুর কাছে। প্রত্যক্ষদর্শীরা খবর দিলে শিশুটির বাবা সেখানে গিয়ে লাশ সনাক্ত করেন। নিহতের বাবার অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা ভাবতে শুরু করেছি। এখন পুরো এলাকায় চলছে শোকের মাতম।’
শিশুটির বাবা মোহাম্মদ মানিক কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আদরের কন্যার লাশ বহন করার শক্তি আমার নেই। আপনারা অনেক শ্রম দিয়েছেন, সহযোগীতা করেছেন। তবে লাশ স্বচক্ষে দেখার পর মনে সন্দেহ দেখা দিয়েছে। কারণ তার পরনে প্যান্ট ছাড়া কোন কাপড় ছিলনা। ফলে আমার সন্দেহ হচ্ছে কেউ পূর্ব পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করতে পারেন। তবে পুরো বিষয়টিকে পরিস্কার করতে ‘সময়’ নিচ্ছি। ময়নাতদন্ত শেষে আজ সোমবার লাশ দাফনের পর পরই বিষয়টি সাংবাদিকদের খোলাসা করতে চাই। এর আগে কিছুই তিনি বলতে চান না।’





আর্কাইভ