বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পিতা-পুত্র গ্রেফতার
পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ পিতা-পুত্র গ্রেফতার
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুর পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দিনাজপুরের পার্বতীপুরে মাদকসহ পিতা-পুত্র গ্রেফতার করেছে।
সেনাবাহিনী ও পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র যৌথ অভিযান চালিয়ে গত সোমবার রাত ১১টায় উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর ভবানীপুর নতুন হাটখোলা এলাকা থেকে রফিকুল ইসলাম (৫৫) ও তার ছেলে সিফন মিয়া কে (২৫) মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮০০ গাঁজা, ইয়াবা ২৫ পিস, নগদ ৯ হাজার ৩৭০ টাকা ও বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন। ধৃতরা হলেন, হাবড়া ইউনিয়নের ভবানীপুর পিরোজপুর নতুন হাট খোলা এলাকার আব্দুল হাকিমের ছেলে রফিকুল ইসলাম ও ছেলে সিফন মিয়া।
এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় সোমবার (১১ আগষ্ট) দিবাগত রাত পোনে ১টায় বাব-ছেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এব্যাপারে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) পুলিশের উপ-পরির্দশক মো: নজরুল ইসলাম জানান, মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় পিতা-পুত্রের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।





বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন