শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৩৫
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৩৫
বৃহস্পতিবার ● ৫ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৩৫

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসি গ্রামে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের সময় ভীত সন্ত্রস্ত্র হয়ে দিদার হোসেন মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির হার্ট এ্যটাকে মৃত্যু হয়েছে৷ এ সময় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন৷
নিহত দিদার মন্ডল ফলসি গ্রামের জলিল মন্ডলের ছেলে৷ তিনি বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমানের সমর্থক ছিলেন৷ আহতদের মধ্যে ভুটার, মোলায়েম ও টিটোর অবস্থা আশকাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে৷
আওয়ামীলীগের নৌকার প্রার্থী বজলুর রহমান ও বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে নির্বাচনে আধিপত্য বিসত্মার নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয়৷ সংঘর্ষে আহতদের মধ্যে ভুটার, মোলায়েম, জমির, শাহিদ, টিটো, হাফিজুর, আহসান, রবিউল, আশিক, ইন্তাদুল, তারাচাঁদ, রইচ উদ্দীন, আতিয়ার রহমান, মিঠু, রেনজার হোসেন, নবী উদ্দীন, সোলায়মান, রেন্টু, আশিকুল, আলম, পিকুল, রায়হান, মতিয়ার রহমান, ওহিদুল, মালেক, রায়হান (২), সোনা মিয়া, রফি উদ্দীন সরদার, লাল্টু মিয়া, রমজান আলী ও রিপনসহ ৩০ জনকে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকীরা প্রাথমিক চিকিত্‍সা নিয়েছেন বলে জানা গেছে৷
আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ফজলুর রহমান অভিযোগ করেন, নৌকার প্রার্থী বজলুর রহমানের সমর্থকরা গত কয়েকদিন ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছিলো৷ বুধবার রাতে ফলসী গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে তারা ভোট কেন্দ্রে যেতে নিষেধ করতে থাকে৷ তিনি আরো বলেন, এ নিয়ে বৃহস্পতিবার সকালে তার (চশমা প্রতিক) সমর্থকরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷
সংঘর্ষের এক পর্যায়ে তার সমর্থক দিদার মন্ডলকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ক্যাইজার মাঠেই তিনি মৃত্যু বরণ করেন৷ এদিকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বজলুর রহমান অভিযোগ করেন, পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ ফজলুর লোকজন তার সমর্থকদের উপর হামলা চালায়৷ এতে তার অনত্মত ৩০ জন সমর্থক জখম হয়েছেন৷
প্রত্যাক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে দুই পক্ষ ঢাল ভেলা, সড়কি, দেশী তৈরী অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষে লিপ্ত বিপুল সংখ্যক মানুষ দেখে নীরব দর্শকের মতো দাড়িয়ে থাকে৷ দেড়ঘন্টা ধরে ক্যাইজা চলে৷ এ সময় ফলসি গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়৷ মানুষ ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে৷ হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দীন জানান,
ফলসি গ্রামে বৃহস্পতিবার সকালে সংঘর্ষের সময় দিদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ বর্তমানে ফলসি গ্রামে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান৷ হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন জানান, সংঘর্ষের সময় একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন৷
এদিকে হরিণাকুন্ডুর ফলসি গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গ্রামটি এখন পুরুষ শুন্য৷ মহিলা ও শিশুরাও নতুন করে সংঘর্ষের আশংকরায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন৷ হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্‍সক ডাঃ লিটন গাঙ্গুলী জানান, দিদার মন্ডল ক্যাইজার মাঠে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়৷
তবে তিনি আঘাত জনিত কারণে হৃদরোগে আক্রান্ত হতে পারেন৷ ওই হাসপাতালের আরোক চিকিত্‍সক ডাঃ আলমগীর হোসেন জানান, বর্তমান হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনকে ভর্তি করা হয়েছে৷ ভর্তিকৃতরা বেশির ভাগ ইটের আঘাতে আহত হয়েছেন৷ হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দীন জানান, ফলসি গ্রামে সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে৷ তবে এখনো কেও গ্রেফতার হয়নি৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)