শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

--- মোঃ উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জানা যায়, চলতি ক্যাম্পেইনে ঈশ্বরগঞ্জ উপজেলায় মোট ১লক্ষ ১৭ হাজার ৮শ ৯৩জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে বিনামূল্যে কনজুগেট টাইফয়েড ভ্যাকসিন (TCV) প্রদান করা হবে। শিশুদের টিকা গ্রহণের জন্য অভিভাবকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে এবং সেখান থেকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে।টিকাদান কার্যক্রম পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এসময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এমওডিসি ডা. মিনহাজুল ইসলাম।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ইলিয়াস খান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুক্তা আক্তার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল আউয়াল প্রমুখ।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে এক ডোজ টিকাই যথেষ্ট, যা প্রায় ৮৫ শতাংশ শিশুকে এই মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে সুরক্ষা দিতে সক্ষম। স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, টাইফয়েড হলো সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা প্রধানত দূষিত খাবার ও পানি গ্রহণের মাধ্যমে ছড়ায়। বর্তমানে এই ব্যাকটেরিয়া অনেক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে, ফলে সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব আরও বেড়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ঈশ্বরগঞ্জের সকল অভিভাবককে সময়মতো টিকা নিবন্ধন ও গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

ঈশ্বরগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যা লিটি বুধবার বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে পৌর অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল-মামুন খোকন, শরিফ আবেদীন জায়েদী, অ্যাডভোকেট শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, তাঁতীদল, উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বিএনপি প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। বিএনপিকে জনগণের দল বানিয়েছেন শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান। আজও সেই দল জনগণের পাশে আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সব সময় আপসহীন থাকবে।





আর্কাইভ