শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ৬টি ইউনিয়নে নির্বাচন কাল লড়াই হবে ত্রিমুখী : ঝুকিঁপূর্ণ ৫৬টি কেন্দ্র
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ৬টি ইউনিয়নে নির্বাচন কাল লড়াই হবে ত্রিমুখী : ঝুকিঁপূর্ণ ৫৬টি কেন্দ্র
শুক্রবার ● ৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ৬টি ইউনিয়নে নির্বাচন কাল লড়াই হবে ত্রিমুখী : ঝুকিঁপূর্ণ ৫৬টি কেন্দ্র

---

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) ৭ই মে শনিবার রাত পোহালেই সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সব ঠিক থাকলে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চারটিতে লড়াই হবে ত্রিমূখী এবং দু’টিতে চতুর্থমূখী৷ একাধিক ইউনিয়নে আ.লীগ-বিদ্রোহী প্রার্থী থাকায় জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে বিএনপির৷ তবে স্বতন্ত্র দু্ই-একজন প্রার্থী চমক দেখাতে পারেন এমটাই মনে করছেন এলাকাবাসী৷ ভোটরদের মন জয় করতে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থী-সমর্থকরা৷ বিজয় মালা ছিনিয়ে নিতে চেষ্টার কমতি ছিলনা প্রার্থীদের৷ বৃহস্পতিবার রাত ১২টা থেকে শেষ হচ্ছে প্রচার-প্রচারণা৷ পবিত্র এই আমানত প্রদান করতে প্রার্থীদের যোগ্যতা ও ব্যক্তিত্ব নিয়ে হিসেব কষছেন সচেতন ভোটাররা৷ নির্বাচন শান্তিপুর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ছয় সত্মরের নিরাপত্তা বলয় তৈরির করা হয়েছে৷ ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে৷ তবুও সাধারণ মানুষদের মনে শংকা দেখা দিয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে৷ যদিও নির্বাচনী প্রচার-প্রচারণা ছিল শান্তিপূর্ণ৷ নির্বাচনকে সামনে রেখে সুবিধাভোগীরা নানা কৌশলে কতিপয় প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করতে মরিয়া হয়ে উঠেছে৷ অভিযোগ রয়েছে ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে একাধিক প্রার্থী নির্বাচনী ব্যয় সীমা লংঘন করেছেন৷ শেষ মুহুর্তে পরাজয় ঠেকাতে টাকা বিলিয়ে ভোট আদায়ের অপচেষ্ঠা করছেন৷ প্রশাসনের পক্ষ থেকে ৬টি ইউনিয়নের ৬৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে৷ এর মধ্যে ২৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপুর্ণ হিসেবে তালিকায় প্রকাশ করা হয়েছে৷
জানা গেছে, উপজেলার ৬ইউনিয়নে আ’লীগ-বিএনপি, জাতীয় পার্টি, আ’লীগ-বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্রসহ ২৭জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন৷
১নং লামাকাজি ইউনিয়নে আ’লীগ-বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত সমর্থিতসহ চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন৷ কবির হোসেন ধলা মিয়া (ধানের শীষ), ডা: শানুর হোসাইন (নৌকা), এ.কে.এম দুলাল (লাঙ্গল)’র মধ্যে ত্রি-মুখী লড়াইয়ের আবাস পাওয়া গেছে৷ লামাকাজীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে-সিরাজপুর জুনিয়র মাদ্রাসা, মুন্সিরগাঁও, ভুরকি, হাজরাই আতাপুর, আকিলপুর, মির্জারগাঁও, দিঘলী, লামাকাজি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পঞ্চগ্রাম রেজি: প্রাথমিক বিদ্যালয়৷
২নং খাজাঞ্চী ইউনিয়নে আ’লীগ-বিএনপি, জাতীয় পার্টি আ’লীগের বিদ্রোহী ও জামায়াত সমর্থিত পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন৷ নিজাম উদ্দিন সিদ্দিকী (চশমা), শংকর চন্দ্র ধর (নৌকা) ও গিয়াস উদ্দিন (ধানের শীষ)’র মধ্যে মূল প্রতিদ্বন্ধিতার আবাস পাওয়া গেছে৷ খাজাঞ্চীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে-কান্দিগ্রাম, বাওনপুর, ছৈইফাগঞ্জ, চারিগ্রাম, চন্দ্রগ্রাম, জয়নগর, ফুলচন্ডি, বন্ধুয়া, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসা, আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় ও নোয়াগাঁও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়৷ ৩নং অলংকারী ইউনিয়নে আ’লীগ-বিএনপি, জাতীয় পার্টি ও বিএনপি’র বিদ্রোহীসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন৷ বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল ইসলাম রুহেল (চশমা), রফিক মিয়া (নৌকা) ও এম.এ হক (ধানের শীষ)’র মধ্যে ত্রি-মূখী লড়াইয়ের আবাস পাওয়া গেছে৷

অলংকারি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে-বড়খুরমা, অলংকারী, রামধানা, শিমুলতলা, রামপুর, ছোট খুরমা, হাজী আব্দুল হামিদ, ঘুরন, টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাজী ইয়াছিন উলস্না উচ্চ বিদ্যালয়৷ ৪নং রামপাশা ইউনিয়নে আ’লীগ ও বিএনপি উভয় দলের বিদ্রোহীসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন৷ আ’লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান (আনারস), বিএনপি বিদ্রোহী বশির আহমেদ (চশমা), আলমগীর হোসেন (নৌকা), জয়নাল আবেদীন (ধানের শীষ)’র মধ্যে চতুর্থমূখী লড়াইয়ের আবাস পাওয়া গেছে৷
রামপাশা ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে-আমতৈল (পূর্ব), আমতৈল (পশ্চিম), গড়গাঁও, পুরানগাঁও, একলিমিয়িা, নওধার, দোহাল, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল-আজম উচ্চ বিদ্যালয়৷
৫নং দৌলতপুর ইউনিয়নে আ’লীগ-বিএনপি, জাতীয় পার্টি আ’লীগের বিদ্রোহী ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রাথী প্রতিদ্বন্ধিতা করছেন৷ আ’লীগের বিদ্রোহী প্রার্থী আছাব উদ্দিন (আনারস), আমির আলী (নৌকা), আরব খাঁন (ধানের শীষ)’র মধ্যে ত্রি-মূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷ দৌলতপুর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে- সিংরাউলি, সিঙ্গেরকাছ-১, মৌলভীগাঁও, হাবড়া, ধনপুর, দুর্যাকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়, সিঙ্গেরকাছ পাবলিক উচ্চ বিদ্যালয় ও দশপাইকা দাখিল মাদ্রাসা৷
৬নং বিশ্বনাথ সদর ইউনিয়নে আ’লীগ-বিএনপি, আ’লীগ বিদ্রোহী, স্বতন্ত্রসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন৷ আ’লীগ বিদ্রোহী ছয়ফুল হক (আনারস), জালাল উদ্দিন (ধানের শীষ), আব্দুল জলিল জালাল (নৌকা), আব্দুল মতিন (চশমা)’র মধ্যে চতুর্থমুখী লড়াইয়ের আবাস পাওয়া গেলেও বৃহস্পতিবার রাত পর্যনত্ম আ’লীগের বিদ্রোহী প্রার্থী ছয়ফুল হক ও ধানের শীষের জালাল এগিয়ে রয়েছেন বলে জানা গেছে৷
বিশ্বনাথ সদর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে-শাহজিরগাঁও, ভোগশাইল, জানাইয়া, জনমঙ্গল, ধর্মদা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামসুন্দর উচ্চ বিদ্যালয়, সরম্নয়ালা দৰিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়৷
উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান বসুনীয়া বলেন- শানত্মিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আমাদের পৰ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে৷
থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই বলেন, উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনে ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে৷ কেউ কোনো বিশৃংঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে৷





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)