শুক্রবার ● ৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ ৭ জনকে কুপিয়ে জখম
ঝিনাইদহে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ ৭ জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৩মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ বৃহস্পতিবার রাত ১২ টার পর স্থানীয় মদারবাজারে এ ঘটনা ঘটে৷
আহতরা হলেন, বাবলুর রহমান, হাফিজুর রহমান, এ্যামিল হাসান, আনোয়ার হোসেন, রুহুল হোসেন, লতা বিশ্বাস ও হুরাইরা বিশ্বাস৷
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাত ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুম নরহরিদ্রা গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন৷
পথে মদারবাজারে পৌঁছালে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ সময় ৭ জন আহত হয়৷ খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা