শুক্রবার ● ৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে পরিবারের সাক্ষাত্
কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে পরিবারের সাক্ষাত্

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৯মিঃ) মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাত্ করেছেন তার পরিবারের সদস্যরা৷
৬ মে শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ নিজামীর সঙ্গে তার স্ত্রী, দুই ছেলে, দুই পুত্রবধূ ও মেয়ে সাক্ষাত্ করেছেন ৷
কাশিমপুর কারাগার পাট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, শুক্রবার সকালে মতিউর রহমান নিজামীর পরিবারের ১০ সদস্য কাশিমপুর কারাগারে আসেন৷ পরে তারা আবেদন করলে বেলা ১১টা ২৫ মিনিটে ৪০ মিনিট সময় দিয়ে নিজামীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়৷
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- নিজামীর স্ত্রী বেগম শামসুন্নাহার নিজামী, দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান, পুত্রবধূ সালেহা ও রাইয়ান এবং মেয়ে খাদিজা মোহসীনা৷
পরে কারাগারে যান তার ভাগিনা শাহাদাত্ হোসেন, বাকীবিল্লাহ, জামাতা রওশন আলী ও নাতি ঈমনসহ ৪ জন৷ দুপুর ১২টা ১০ মিনিটে কারাগার থেকে বের হয়ে যান তারা৷ ওই কারাগারের একটি কক্ষে তারা নিজামীর সঙ্গে কথা বলেন৷ তবে সাক্ষাতের সময় স্বজনরা কি বিষয় নিয়ে কথা বলেছেন তা জানা যায়নি৷
এর আগে ৫ মে বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কারাগারের কনডেম সেলে বসে মতিউর রহমান নিজামী তার রিভিউ খারিজের রায়ের খবর রেডিওতে শুনেন৷ ওই খবর শোনার পর তিনি একটু টেনশনে ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে৷
আইনী লড়াইয়ের সর্বশেষ ধাপ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর নিজামীর সঙ্গে তার পরিবারের এটিই প্রথম ও নিয়মিত সাক্ষাত্ বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ৷
উল্লেখ্য, গাজীপুরের কাশিমপুর কারাগার পাট-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী৷
প্রসঙ্গতঃ গত ১৬ মার্চ বুধবার সকালে কাশিমপুর কারাগার পার্ট-২ এর ৪০ নং কনডেম সেলে নিজামীকে মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায় শোনানো হয়৷ এর আগে বুদ্ধিজীবী হত্যাসহ বিভিন্ন অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীর মৃত্যুদন্ড দেন ট্রাইব্যুনাল৷
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করার পর একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়৷
এরপর বিভিন্ন সময়ে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কারাগারে রাখা হয়৷
১৯৪৩ সালের ৩১ মার্চ পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে মতিউর রহমান নিজামী জন্ম গ্রহন করেন৷ তিনি ২০০০ সালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসেন৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২