শুক্রবার ● ৬ মে ২০১৬
প্রথম পাতা » খেলা » ভলিবল লীগে জয় পেয়েছে পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড
ভলিবল লীগে জয় পেয়েছে পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড

ক্রীড়া প্রতিবেদক :: (২৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৫মিঃ) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ভলিবল ষ্টেডিয়ামে চলছে ন্যাশনাল ব্যাংক ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ-২০১৬৷
আজ শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মোট দুটি খেলা অনুষ্ঠিত হয়৷
প্রথম খেলায় ওয়ারী ক্লাবের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ২৪-২৬, ২১-২৫,২৫-১৭,২৫-১৮ ও ১৫-১২ পয়েন্টে (৩-২) সেটে জয় পায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড৷ এবং দ্বিতীয় খেলায় বাংলাদেশ পুলিশ ২৫-১৪, ২৫-১৫ ও ২৫-০৮ পয়েন্টে (৩-০) সেটে ঢাকা সবুজ ক্লাবকে পরাজিত করে৷
আগামীকাল শনিবার মোট ৩টি খেলা অনুষ্ঠিত হবে৷
১ম ম্যাচ বর্ডার গার্ড বাংলাদেশ বনাম ইষ্ট এন্ড বয়েজ (৪টায়)
২য় ম্যাচ তিতাস ক্লাব বনাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স (৪টায়)
৩য় ম্যাচ বাংলাদেশ বিদু্যত্ উন্নয়ন বোর্ড ও আজাদ স্পোর্টিং ক্লাব (৫টায়)





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল