শনিবার ● ১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
আত্রাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় এর আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
১ নভেম্বর শনিবার দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সমবায় অফিসার এসএম নিজাম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেল নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক।
তিনি বলেন, দেশের প্রান্তিক থেকে শুরু করে বড় বড় পর্যায়ে সমস্যা সমাধান ও গুরুত্বপূর্ণ কাজে বূমিকা রাখছেন সমবায়। উন্নত বিশে^র দিকে তাকালে দেখা যাবে ২’শ বছরের অধিক সময় ধরে সমবায় কাজ করে চলেছে। যে কাজ একার পক্ষে করা অসম্ভব সেটা সমবায় সমিতির মাধ্যমে সহজেই সমাধান করা যায়। সমবায়ের যেকোন সমস্যা ও কার্যে তাঁর (ইউএনওর) দরজা খোলা আছে বলে জানা তিনি।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিবসের ত্ৎাপর্য তুলেধরেন বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, মোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি