শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার-৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার-৮
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার-৮

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে এক আওয়ামীলীগ নেতা, মাদক ও পরোয়ানভুক্ত আসামিসহ ৮জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিভিন্ন আইনে মামলা দিয়ে ওই ৮জনকে আদালতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান ভূইয়া ওরফে লিটন (৩৮) ও সোহাগি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে মাহাবুব আলম।
মাদক মামলায় আটককৃতরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র নাজিরুন ইসলাম(৫৯), মৃত আব্দুল মুন্নাছ পুত্র নজরুল ইসলাম (৪৮), নন্দুলালের পুত্র কাম লাল(৪০) ও ভাসা গোকুলনগর হোসেন আলী ব্যাপারী পুত্র হারুন অর রশিদ।
এছাড়া সোহাগি ইউনিয়নের ভালুকভেড় মধ্যপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (৩৪)। অপর একজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাকা মানববন্ধনে এনিসিপির নেতাদের ওপর হামলার অভিযোগে গ্রেফতার শাকিল আহম্মেদ (৩৮)।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ও পরোয়ানভুক্তসহ বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে “দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত নতুন এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং একটি নতুন শিক্ষামূলক অধ্যায়ের সূচনা করেছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদ্যালয় প্রঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্র মুখরিত হয়ে ওঠে। পরীক্ষার্থীদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষায় ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪শত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, গণিত, ইংরেজি এবং বিজ্ঞান/সাধারণ জ্ঞান বিষয়ে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।
ফলাফল প্রকাশের পর অংশগ্রহণকারীদের মধ্যে কমপক্ষে ১০ শতাংশ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে এক চতুর্থাংশ শিক্ষার্থী ট্যালেন্টপুলে, বাকিরা সাধারণ গ্রেডে এককালীন বৃত্তি পাবে।
পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন দ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যক্ষ তানহার আলী। তার তত্ত্বাবধানে প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপ অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শেষ হয়।
আয়োজক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম, আমজাদ হোসেন সোহেল ও অলক ঘোষ ছোটন জানান, এই বছর প্রথমবার হলেও আগামী বছরগুলোতে নিয়মিতভাবে বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা আমাদের রয়েছে। ফলাফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার প্রদান করা হবে।
দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আশা করছে, এ বৃত্তি পরীক্ষা আগামীর মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকায় শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।

ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: “ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে” এ স্লোগানকে সামনে রেখে কৃষকদের ধানসহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বিপণন নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ (এলএসডি) খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান।
কর্মশালায় জানানো হয়, ‘কৃষকের অ্যাপ’ হলো স্মার্টফোন ভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা ঘরে বসেই ধান বিক্রির নিবন্ধন করতে পারবেন, হালনাগাদ তথ্য দিতে পারবেন এবং সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে সরাসরি যুক্ত হয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।
কর্মশালায় বক্তারা বলেন, কৃষি খাতকে আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে সরকারের এ উদ্যোগ কৃষকের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কৃষকরা প্রকৃত লাভবান হবেন।
খাদ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ