শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি
রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিমকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে এখনো স্থায়ীভাবে কাউকে পদায়ন করা না হলেও আপাতত গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদায়ী পিআইও রেজাউল করিম ইতোমধ্যেই ঈশ্বরগঞ্জ থেকে রিলিজ নিয়ে চলে গেছেন। দু-এক দিনের মধ্যেই অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পিআইও আলাল উদ্দিন নতুন দায়িত্বে যোগদান করবেন।
এর আগে গত ২০ নভেম্বর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের (ত্রাণ প্রশাসন) শাখার উপসচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রেজাউল করিমকে বদলির নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে তাঁকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি ও পদায়ন করা হয়েছে।
গত ২৮ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানগণ পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ, ভ্যাট-আয়করের নামে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের আগে তাঁরা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪–২৫ অর্থবছরের টিআর ও কাবিখা-কাবিটা প্রকল্পের প্রতিটি কাজে ভ্যাট, আয়কর ও উৎকোচের নামে প্রায় ২৫ শতাংশ অর্থ আদায় করা হয়েছে। বিল-ভাউচার ও মাস্টাররোল সমন্বয়ের নামেও প্রতিটি প্রকল্প থেকে অতিরিক্ত তিন হাজার টাকা নেওয়া হয়েছে।
বদলি বিষয়ে জানতে চাইলে পিআইও মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি দীর্ঘদিন ধরে সততার সাথে ঈশ্বরগঞ্জে দায়িত্ব পালন করছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দাপ্তরিক কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা ও অযাচিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যা উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিঘ্নিত করছে। ফলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণেই গত ৬ নভেম্বর আমি কর্তৃপক্ষ বরাবর বদলির আবেদন করি। এর বাইরে অন্য কোনো বিষয় নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত শেষে সংশ্লিষ্ট দপ্তর তাঁকে বদলি করেছে।
চলমান উন্নয়ন প্রকল্পের কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, গৌরীপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব নেওয়ায় টিআর, কাবিখা-কাবিটাসহ চলমান উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। ঈশ্বরগঞ্জের উন্নয়নকাজ আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি।





ময়মনসিংহ এর আরও খবর

প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)