শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বাজারের সাধারণ ব্যবসায়ী, এলাকাবাসী ও ভুক্তভোগী পক্ষ সোমবার দুপুরে বিরোধপূর্ণ জায়গার সামনে মানববন্ধন করেছে।
বিষয়টি নিয়ে আব্দুল মান্নান ওরফে মন্নাছ (৫৬) বলেন, আমার পৈত্রিক সম্পত্ত্বি নিয়ে আব্দুল লতিফ ভূইয়ার ছেলে জামাল ভূইঁয়ার সাথে বিরোধ ছিল। জামাল ভূইঁয়া ২০২১ সনে ঈশ্বরগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার আবেদন খারিজ করে আমাদের পক্ষে রায় প্রদান করে। রায়ের পরও আমার পৈত্রিক সম্পত্ত্বি বেদখল করার চেষ্টা অব্যাহত রেখেছে। এতে জলন্ত আগুনে ঘি ঢালছেন পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার আশরাফ উদ্দিন আকন্দ ও মতি মিয়াসহ তাদের লোকজন। এই জমিতে যাদের নুন্যতম সম্পর্ক নেই। প্রতিনিয়ত তারা ভয়ভীতি প্রদর্শনসহ মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে ৪নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়েছে। তবুও তাদের হুমকী থামছে না। এখন আমরা নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত লোকজন বলেন, প্রতিপক্ষরা বারবার জমিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে এবং এর প্রতিবাদ করলেই ভয়ভীতিসহ হামলার হুমকি দিচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টাও ব্যর্থ হয়েছে পরিবারটি বাধ্য হয়ে মানববন্ধন করছে। আমরা তার পাশে দাঁড়িয়েছি। আমরা চাই ভুক্তভোগী পরিবার সম্পূর্ণ নিরাপত্তার সাথে নিশ্চন্ত মনে বসবাস করুক। তাদের পৈত্রিক সম্পত্ত্বি তারা বুঝে পাক। এখানে আইনশৃঙ্খলার কোন প্রকার অবনতি না ঘটুক। আমরা ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জমি বিরোধের স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মানববন্ধনের বিষয়টি নিয়ে বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)