সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি ভূমিকম্পের আতঙ্কের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে খনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
খনি সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত হওয়া এবং প্রাণহানির ঘটনায় খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষের পরামর্শে খনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার সকালে শিফটে খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার সময় দ্বিধা প্রকাশ করলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়।
মধ্যপাড়া পাথর খনি এমডি ডিএম জোবায়েদ হোসেন সাংবাদিকদের কাছে ভূমিকম্প আতঙ্ক এবং খনি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।





পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন