শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাইকিং করে প্রাথমিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাইকিং করে প্রাথমিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মাইকিং করে প্রাথমিক বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইকিং করে এলাকাবাসীর সহযোগিতায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় এ ধরণের পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি ও পদোন্নতি–সংক্রান্ত তিন দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করে আসছেন। মঙ্গলবার ২ডিসেম্বর প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক গণিত ও সমন্বিত বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষনা করে পরীক্ষা বর্জন করেন। এতে উপজেলার কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের অসহযোগিতার কারণে পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি অনিশ্চয়তার মাঝে পড়ে।
এদিকে উপজেলা প্রশাসন পরীক্ষার ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদের নেতৃত্বে সকল প্রধান শিক্ষকদের নিয়ে জুম মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে বুধবার নির্ধারিত সময়েই পরীক্ষা গ্রহণের জন্য প্রধান শিক্ষকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়। তবু উপজেলার কিছু বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের অসহযোগিতার কারণে পরীক্ষা আয়োজন নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
সরেজমিন বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষককে পরীক্ষা না নেয়ার আহবান জানিয়ে অফিস কক্ষ সহ শ্রেণী কক্ষে তালা লাগিয়ে দেয়া চেষ্টা চালায়। এমন পরিস্থিতিতে এলাকাবাসী এগিয়ে এসে প্রধান শিক্ষককে পরীক্ষা নেয়ার ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে এলাকাবাসী সারোয়ার ভূঁইয়া পলাশ মসজিদের মাইকে মাইকিং করে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষার জন্য বিদ্যালয়ে আসার জন্য আহবান জানান। পরে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠালে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাবা আক্তার ও ভূঁইয়া বাড়ির গৃহবধূ লাকি আক্তারের সহায়তায় পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে প্রধান শিক্ষক শিল্পী আচার্য জানান।
অভিভাবক মাহবুবুর রহমান ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলে জিম্মি করে কোন দাবি আদায় কোন ভাবেই কাম্য নয়। আমরা এধরণের সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ বলেন, প্রশাসনিক কঠোর নজরদারির মধ্য দিয়ে ১৪০টির মধ্যে ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। যেসব প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেসব বিদ্যালয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথারীতি পরীক্ষা নেয়া হবে।





আর্কাইভ