বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » আমার বাবার হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ নবীগঞ্জে রেজা কিবরিয়া
আমার বাবার হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ নবীগঞ্জে রেজা কিবরিয়া
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি :: সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, আমার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমার বাবার হত্যাকারী হচ্ছে আওয়ামীলীগ। আমাকে শেখ হাসিনার কাছে বাবা হত্যার বিচার চেয়ে পাইনি। গত ১৫ বছর ধরে শেখ হাসিনা আমার বাবার হত্যাকারীদের রক্ষা করেছেন। তার নির্দেশেই এই হত্যাকা- সংঘটিত হয়েছিল। দেশের চান্দাবাজ, দুর্নীতিবাজ,ভুমিখেকোদের মুলৎ উৎপাটন করাই আমার মুল লক্ষ্য ও উদ্দ্যেশ্য । স্বপ্নের মতো গড়ে তুলবো নবীগঞ্জ ও বাহুবলকে। সবাই অবাক হয়ে দেখেবে বাংলাদেশের মধ্যে নবীগঞ্জ ও বাহুবল হবে একটি মডেল উপজেলা যে স্বপ্ন আমার বাবা দেখতেন। আমি ৩৫টি দেশের উন্নয়নে কাজ করেছি এখন শেষ বয়সে আমার দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমরা মেধা ভিত্তিক সরকার চাই। আমি কথায় নয়, কাজে বিস্বাসী, আমার বাবা নবীগঞ্জ নিয়ে স্বপ্ন দেখতেন, সেই রকম উন্নয়ন করবো, সেটা দেখলে মানুষ অবাক হবেন, আমি নবীগঞ্জ ও বাহুবলে টেকনিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট করবো। নাসিংয়ের জন্য ডিগ্রীর ব্যবস্থা করবো। আমার দাদা বাড়ি নবীগঞ্জ দাদি বাড়ি বাহুবল, এখানে আমার নারীর টান রয়েছে। শুধু নবীগঞ্জ নয় সিলেট শহরকে একটি আর্দশ্য শহর বানাবো। আমাদের এলাকায় স্কুল কলেজ এতো উন্নতমানের নয়, আমাদের এলাকায় উন্নত মানের স্কুল কলেজ গড়ে তুলতে হবে, শিক্ষার মান আরও উন্নত করতে হবে। আমাদের শিক্ষারমান আশানুরুপ নয়। আমার বাবা একজন অনির্বাচিত অর্থমন্ত্রী হয়ে কি করেছেন আপনারা দেখেছেন, আমি নির্বাচিত হয়ে আপনাদের উন্নয়নে কাজ করবো। আমি আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যূর সন্নিকটে আছেন, তার জন্য দোয়া মাহফিল করার জন্য এসেছি। আওয়ামীলীগের আমলে খালেদা জিয়াকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়েছে। তাকে হাসপাতালে ঔষুধ পত্র সেবা দেয়নি।
বুধবার ৩ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামে তার নিজ বাড়িতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শুরু আগে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতায় এসব কথা বলেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মজিদুর রহমান ও সিনিয়র যুন্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির যৌথ পরিচালনায়, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বয়েতুল্লাহ মিয়া, সহ সভাপতি মোঃ ছালিক মিয়া, শাহ দারা আলী, সহ সাধারন সম্পাদক এডভোকেট জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ তালুকদার, বাহুবল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান চান মিয়া, প্রফেসার মুস্তাহিদ আহমদ, শফিউল আলম বজলু, কয়ছর আহমদ, মুর্শেদ চৌধুরী, আব্দুর রকিব, ডাঃ সাহাজাহান আহমদ শাজন ,আব্দুল আলীম ইয়াসিনী,যুবদল নেতা জয়নাল আবেদিন,শাহিন তালুকদার প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন রুস্তমপুর নয়মৌজা দাখিল মাদ্রাসার সুপার অধ্যক্ষ মাওলানা সাজাজ্জাদুর রহমান।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত