শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » মনোনয়ন বঞ্চিত শাহীনের বিএনপি থেকে পদত্যাগ
প্রথম পাতা » ময়মনসিংহ » মনোনয়ন বঞ্চিত শাহীনের বিএনপি থেকে পদত্যাগ
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনোনয়ন বঞ্চিত শাহীনের বিএনপি থেকে পদত্যাগ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দলের সকল কার্যক্রম ও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ফজলুল হক হলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই তার রাজনীতিতে পথচলা শুরু। এরপর টানা ৪৩ বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
তিনি বলেন, এক-এগারোর সংকটকালীন সময়ে টেলিভিশনের টকশোসহ বিভিন্ন গণমাধ্যমে দলের পক্ষে কথা বলা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং। আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে আমি একাধিকবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি।
তিনি আরও জানান, ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালে দলীয় মনোনয়ন পেলেও সে সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি প্রার্থী হননি। ২০১৮ সালে প্রাথমিকভাবে মনোনয়ন পেলেও জোটগত সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত প্রার্থীতা থেকে বঞ্চিত হন। এরপরও দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের সংগঠিত করে নিরলসভাবে দলীয় কার্যক্রম চালিয়ে গেছি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তার দীর্ঘ ত্যাগ ও অবদানের মূল্যায়ন করবে বলে আশা করেছিলাম। কিন্তু ২৮ ডিসেম্বর পর্যন্ত একাধিক মনোনয়ন রদবদল হলেও আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়ায় আমি দলের সকল কর্মকান্ড সহ দলীয় পদ থেকে পদত্যাগ ঘোষণা করছি। পদত্যাগপত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাকে মনোনয়ন নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তবে এখনো তিনি অন্য কোনো দল থেকে নির্বাচন করবেন কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। মাঠের বিপুল জনসমর্থনের ভিত্তিতে প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন বলে তিনি জানান ।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গত ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।





আর্কাইভ