শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-১

---গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার ৩ জানুয়ারি ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটের দিকে মঠবাড়িয়া- কাঁঠালিয়া পাকা সড়কের ব্রীজ ঢালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন ও এসআই (নিঃ) মো. হারুনার রশিদ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. মনির হোসেন (৩৫), পিতা- মো. হারুন অর রশিদ @ বাদশা হাওলাদার, মাতা-মৃত হাসিনা বেগম, সাং-উত্তর নেয়ামতপুরা, ওয়ার্ড নং-০৫, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাঠি।

আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘বিনামুল্যে বই ও শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি :: ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিটে শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এ আয়োজন করা হয়। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ঝালকাঠির শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিআালক ফয়সাল রহমান জসিম ও পরিচালনা করেন উন্নয়ন কর্মী আজমীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উন্নয়নে সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বই ও শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ তাদের শিক্ষা গ্রহণে উৎসাহ জোগাবে এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ বলতলা গ্রামে মো. রুহুল আমীন মুন্সী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ৪ জানুয়ারি সকালে বাড়ির পাশে একটি রেন্ট্রি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমীন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কাঁঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ওয়ালটন থেকে সুরক্ষা সহায়তা পেলো মৃত শাহ আলমের পরিবার

ঝালকাঠি :: ঝালকাঠিতে ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী বিকনা গ্রামের মৃত শাহ আলম হাওলাদারের পরিবারকে একলক্ষ টাকা আর্থিক সুবিধা প্রদান করেছে দেশের সর্বৃবহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য বিক্রয় এবং সেবা প্রদানকারি প্রতিষ্ঠান ‘ওয়ালটন প্লাজা’।

রবিবার ৪ জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিক ভাবে মৃত শাহআলমের স্ত্রী সীমা বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ -ওসি মো. ইমতিয়াজ আহমেদ, কোম্পানীর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো. সালেহ আহমেদ এবং রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. আরাফাত হোসেন।

এ সময় ওয়ালটন প্লাজা ঝালকাঠি সদর ব্রাঞ্চের ম্যনেজার মো. ইয়ামিন আহম্মেদ এবং কলেজ মোড় ব্রাঞ্চের ম্যানেজার আল আমিন সহ প্রতিষ্ঠানটির অন্যান্য ষ্টাফ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

ওয়ালটন প্লাজার থেকে দেয়া তথ্য বলছে, “ঝালকাঠির বিকনা গ্রামের ৫০ বছর বয়সী শাহ আলম হাওলাদার ওয়ালটন থেকে ২০২৫ সালের ২১ অক্টোবর ৬৭ হাজার ৪৭৭ টাকা মুল্যের একটি টিভি কিস্তিতে ক্রয় করেন। এবং তিনি কিস্তি সুরক্ষা কার্ড গ্রহন করেন।

প্রথমে ৬ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পরের মাসে নিয়ম অনুযায়ী সারে চার হাজার টাকা প্রথম একটি কিস্তি পরিশোধ করে ৫৬ হাজার ৯৭৭ টাকা বকেয়া রেখে ৩ ডিসেম্বর হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু বরণ করেন শাহআলম।

তবে মৃত শাহ আলম কোম্পানির কিস্তি সুরক্ষা কার্ডধারী হওয়ায় তার পরিবারকে গুনতে হয়নি বকেয়া টাকা। মৃত গ্রাহকের পরিবারদের সমুদয় বকেয়া কিস্তির টাকা মওকুফ করে আরো ৪৩ হাজার টাকা নগদ দেয়া হয় কিস্তি সুরক্ষা কার্ডধারী পরিবারটিকে।

কোম্পানীর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো. সালেহ আহমেদ বলেন, ‘ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতির’ আওতায় সুরক্ষা কার্ডধারী গ্রাহকের পরিবারকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই সুরক্ষা নীতির আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড প্রদান করা হয়। ক্রয়কৃত পণ্যমূল্যের ভিত্তিতে কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও সুরক্ষা কার্ডধারীর মৃত্যুকালীন সময়ে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকাও মওকুফ করে দিচ্ছে।’





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আর্কাইভ