মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর বিদায় সংবর্ধনা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর গর্ভনিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক কমডোর আমানত উল্লাহ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি বেলা ১২ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর আয়োজনে প্রতিষ্ঠানটির মাঠে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর বিদায়ী অধিনায়ক কমডোর আমানত উল্লাহ, নবাগত অধিনায়ক কমডোর সুমন হায়দার, বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ এবং উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। এসময় গর্ভনিং বডির পরিচালনা কমিটির সদস্য, নৌ ঘাঁটির পদস্থ কর্মকর্তা এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ