শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম
প্রথম পাতা » ঝালকাঠি » জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত জুলাই–আগস্ট আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন সৈয়দ রাজ্জাক সেলিম। তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
জানা গেছে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাকাণ্ডে পরস্পরের যোগসাজশে হত্যা ও হত্যায় সহায়তার অভিযোগে দায়ের করা ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৩৮৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সৈয়দ রাজ্জাক সেলিম এজাহারের ২২৩ নম্বর আসামি।
সবুজবাগ থানার বাসিন্দা মীম আক্তার আখি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৪৫, তারিখ ১৩ জানুয়ারি ২০২৬। চলতি বছরের ৪ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়।
বিষয়টি প্রকাশ্যে আসার পর ঝালকাঠি জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে-একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও রাজ্জাক সেলিম কীভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে তার হলফনামায় মামলার তথ্য গোপন করা হয়েছে কি না এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের নীরব ভূমিকা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
রাজনৈতিক জীবনে রাজ্জাক সেলিম ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেন ২০১৯ সাল পর্যন্ত। সর্বশেষ ২০২৪ সালে সহসভাপতি পদে থেকেই উপজেলা নির্বাচনে অংশ নেন। ওই সময় দলীয় প্রার্থীর সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ ও মামলা-মোকদ্দমার পর তিনি এলাকা ত্যাগ করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী যাচাই-বাছাইয়ে রাজ্জাক সেলিমের মনোনয়ন প্রথমে বাতিল করা হলেও আপিল কমিশনের মাধ্যমে তিনি পুনরায় মনোনয়ন ফিরে পান। গত ২৯ ডিসেম্বর তার পক্ষে স্ত্রী নিলা রাজ্জাক মনোনয়নপত্র দাখিল করেন। ওই সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হলেও, সঙ্গে থাকা দুই ব্যক্তিকে সন্দেহজনক মনে হওয়ায় ডিবি পুলিশ আটক করে।
আটকরা হলেন-সাদাফ হোসেন (৩৫) ও মাকসুদুর রহমান (৪৩)। পরবর্তীতে ঝালকাঠি সদর থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে সাদাফ হোসেন নিজেকে রাজ্জাক সেলিমের ভায়রা ছেলে এবং মাকসুদুর রহমানকে ভাগ্নে জামাই বলে পরিচয় দেন। তারা দুজনই ঢাকার বাসিন্দা।
নির্বাচনী প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত রাজ্জাক সেলিম ঝালকাঠি পৌর এলাকায় কোনো গণসংযোগ করেননি। তবে পৌরসভার মিনি পার্ক এলাকায় তার একটি রঙিন বিলবোর্ড দেখা গেছে। এ ধরনের বিলবোর্ড নির্বাচন আচরণবিধি লঙ্ঘন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে রাজ্জাক সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত এ ধরনের কোনো মামলার বিষয়ে আমার জানা ছিল না। সে কারণে হলফনামায় মামলার তথ্য উল্লেখ করার প্রশ্নই ওঠে না। বর্তমানে যেহেতু বিষয়টি আলোচনায় এসেছে, তাই আমি নিশ্চিত হওয়ার জন্য খোঁজখবর নিচ্ছি।”

ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ

ঝালকাঠি ::ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ শনিবার ৩১ জানুয়ারি ঝালকাঠি সদরের চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও অবকাঠামোগত বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ইউএনও সেগুফতা মেহনাজ।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ভোটকেন্দ্রের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, শ্রেণিকক্ষের অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যকারিতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সিসি ক্যামেরা যথাযথ নির্দেশনা অনুযায়ী পুনরায় স্থাপন ও সচল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পাঠদান কার্যক্রম ও শৃঙ্খলা সন্তোষজনক বলে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরবর্তীতে ইউএনও বিদ্যালয়ের বার্ষিক বনভোজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, নৈতিকতা, দেশপ্রেম এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





ঝালকাঠি এর আরও খবর

পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে

আর্কাইভ