শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
প্রথম পাতা » ঢাকা » চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে

--- ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক আজ রবিবার (১লা ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নির্বাচনী গণসংযোগ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচি অনুযায়ী দুপুর ৩টায় সরকারী বিজ্ঞান কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করে তেজতুরী বাজার হয়ে কারওয়ান বাজার এসে দুটি নির্বাচনী কেন্দ্র উদ্বোধন করেন এবং নির্বাচিত হলে চাঁদাবাজির জুলুম বন্ধে তিনি আইনী ব্যবস্থার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন। তিনি বলেন কারওয়ান বাজার এলাকার সকল ছোট বড় ব্যবসায়ীরা বিনা চাদায় ব্যবসা করতে পারবেন; কিন্তু সরকার ও ঢাকা সিটি কর্পোরেশনের আইন মেনে তারা ব্যবসা করতে পারবেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন করে দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা ভোটের অধিকার অর্জন করতে পেরেছি, তাই এবার সচেতনভাবে দেখে, শুনে কোদাল মার্কায় ভোট দিতে হবে। তিনি আরো বলেন আমরা শুনতে পাচ্ছি কোথাও কোথাও কালের টাকা ছড়ানো হবে। আছরের নামাজের পর তেজকুনি পাড়া ও মনিপুরী পাড়া এলাকায় গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকে।
গণসংযোগকালে সাইফুল হক বলেন, রাজনীতি আমার জন্য কোনো ব্যবসা নয়, এটি আমার কাছে ইবাদতের মতো। জনগণের কল্যাণ ছাড়া আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। তিনি বলেন, ঢাকা-১২ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এবং অবহেলার শিকার। তিনি আরও বলেন, এই এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের দৌরাত্ম্য ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ক্ষমতায় গেলে এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমার অন্যতম অগ্রাধিকার। এ সময় তিনি বলেন , ঢাকা-১২ আসনে এত আবর্জনা জমেছে যে কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোদাল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাইফুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি গনতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লড়াই । এই নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের অবস্থান জানান দেওয়ার নির্বাচন। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ঢাকা ২৬ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকল ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী, সমর্থকবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও তাঁতী দলের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণকে বিএনপির প্রার্থী সাইফুল হক কে কোথায় মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ