শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল

--- কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙামাটির কাপ্তাই সীতাঘাটে অবস্থিত শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী ভক্তরা ঐতিহাসিক কর্ণফুলী নদীতে পবিত্র স্নান, সীতা মন্দির, শম্ভুনাথ মন্দির ও কালি মন্দিরে পূজা অর্চনা এবং মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে মা সীতা দেবীর কাছে নিজেদের মনের বাসনা ব্যক্ত করেন। এ উপলক্ষে দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ এবং সীতা মেলা অনুষ্ঠিত হয়। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এক মিলনমেলায় পরিণত হয় সীতাঘাট এলাকা। ঐতিহাসিক এই তীর্থস্থানে আগত ভক্তরা মন্দিরের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মহা বারুণী স্নানে অংশ নিতে রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকা থেকে আসা শিক্ষক অভিজিৎ সরকার ও শিক্ষক বুলবুলি কর্মকার বলেন, ঐতিহাসিক এই পবিত্র তীর্থস্থানে এসে নিজেদেরকে ধন্য মনে হচ্ছে। আমরা মা সীতা দেবীর বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেছি এবং মহা বারুণী স্নানে স্নাত হয়ে পবিত্র হয়েছি।
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট থেকে আগত এনজিও কর্মকর্তা তুষার দে বলেন, আজ এখানে এসে মা সীতা মন্দির দর্শন করেছি এবং বারুণী স্নানে অংশ নিয়েছি।
শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী সমলেন্দু বিকাশ দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দয়াল দাশ, চট্টগ্রামের অভয়মিত্র মহাশ্মশানের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্পেন বড়ুয়া কাজল, প্রাক্তন সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (যুব) এবং শ্রী রত্নেন্দু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বাংলাদেশ মহাতীর্থ উন্নয়ন কমিটি, চন্দ্রনাথধাম, সীতাকুণ্ড।
অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশীষ কুমার চৌধুরী, দীপক কুমার ভট্টাচার্য্য, প্রিয়তোষ ধর পিন্টু, জগদীশ চন্দ্র দাশ, লোটাস ভট্টাচার্য এবং উৎপল ভট্টাচার্য্যসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল

আর্কাইভ