শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকেই শুরু হয় উৎসবের আমেজ। পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে দিনের সূচনা করে অংশগ্রহণকারীরা। এরপর সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে শহরে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। লাল-সাদা পোশাকে সজ্জিত এই শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারীরা রাজা, মন্ত্রী, সিপাহসালার, জল্লাদসহ নানা চরিত্রে সেজে উপস্থিত হন। কেউ কৃষকের বেশে লাঙল-জোয়াল ও হুক্কা নিয়ে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরেন, আবার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেহারার বেশে পালকি বহন করে “এসো হে বৈশাখ” গানের তালে তালে বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরেন।
বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। শোভাযাত্রায় রাজসিক চরিত্রে অংশগ্রহণ করেন ফেরদৌস কুরাইশী টিটু, রুহুল আমিন রিপন, এহসানুল হক, আরিফুল ইসলাম আরিফ, নাট্যকার স্বপন, এমএ সামাদ, আ. গফুরসহ আরও অনেকে।
অন্যদিকে শৈলী কিন্ডারগার্টেন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানমালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি। বিদ্যালয়ের পরিচালক অলক ঘোষ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি সম্পর্কে সচেতন করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই দিনটি আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং সকলের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করা।
তিনি আরও বলেন, আমরা চাই সবাই আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে শালীনতা বজায় রেখে এই দিনটি উদযাপন করুক। সকলের সম্মিলিত অংশগ্রহণই এমন আয়োজনকে সফল করে তোলে। শেষে তিনি উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
শৈলী কিন্ডারগার্টেনে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি বলেন, পহেলা বৈশাখ আমাদের বাঙালির হাজার বছরের লালিত সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মুঘল সম্রাট আকবর কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করেন, যা আজও আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
তিনি আরও বলেন, এই উৎসব শুধু আনন্দের নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাই এ ধরনের উৎসব উদযাপনে শালীনতা, ভদ্রতা ও নিজস্ব সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। শেষে তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক।





ময়মনসিংহ এর আরও খবর

আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

আর্কাইভ