শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ মে ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
রবিবার ● ৩ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এ কমিটির ঘোষণাপত্র ঝালকাঠিতে পৌঁছায়।

নব ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আলী হাসান এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সাইদুল ইসলাম রনি এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন আহাম্মেদ সালাহউদ্দিন।

নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন, ছাত্রনেতা যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন এবং মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।

ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে জেলা ছাত্রদলের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

এদিকে, নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা।

ঝালকাঠি সদর হাসপাতালে পরিত্যক্ত স্থানে মানব ভ্রুণ উদ্ধার

ঝালকাঠি ::ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশের একটি ড্রেনের ওপর পরিত্যক্ত স্থানে এক মৃত মানব ভ্রূণ পাওয়া গেছে।

রবিবার (৩ মে) সকালে হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্বাবদয়ক ড. মাসুম ইফতেখার।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শ সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মানব ভ্রুণ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। তবে এটি কীভাবে ঘটেছে-তা এখনো নিশ্চিত নয়।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ