মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » ঢাকা » সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন দেশবাসীর জীবন জীবিকার হেফাজত করা নির্বাচিত সরকারের অগ্রাধিকার।তিনি বলেন, অনেক প্রত্যাশার যে সরকার সে সরকারের আমলে পুরানা জমানার মত সন্ত্রাসী, মাফিয়া ও চাঁদাবাজদের দৌরাত্মে জনগণকে কোনভাবেই জিম্মি হতে দেয়া যাবেনা। তিনি বলেন, সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদরকে কোনভাবেই দলীয় রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা।
তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সন্ত্রাসী দূর্বৃত্তরা রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় থেকে তাদের অপতৎপরতা চালিয়ে যায়।অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও এদের অশুভ থাকে।তিনি বলেন, এসব আঁতাত চলতে থাকলে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করা যাবেনা।
আজ বিকালে পার্টির ঢাকা - ১২ নির্বাচনী এলাকার পার্টি সংগঠকদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ দূর্বৃত্ত, সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহবান জানান।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক সাইফুল ইসলাম, ফিরোজ আলী, বাবর চৌধুরী, চুন্নু সিকদার, ফয়েজ ইবনে জাফর, শরীফুল ইসলাম, যুবরান আলী জুয়েল, নার্গিস আকতার লিমা,মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম, আহমেদ রণি, মোহাম্মদ ইয়াসিন, দীপংকর চন্দ্র কর, মরিয়ম আকতার, ড্যানিয়েল কস্টা,শামসুল আরেফিন, শাহীদুর রহমান, মোছাম্মাত রুবিনা,, নূরবানু আকতার, মুজাফফর হোসেন,সাবিনা রহমান প্রমুখ।





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন