মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]()
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেলদাখান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমাপ্তী আক্তার (১৩) ‘কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের’ সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় জাকির হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় থেকে বাসায় ফিরে গোসল ও খাবার শেষে প্রাইভেট পড়া নিয়ে মায়ের সঙ্গে সমাপ্তীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মা অন্যত্র চলে গেলে সমাপ্তী নিজ কক্ষে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন