শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মে ২০২৬
প্রথম পাতা » ঢাকা » বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান
প্রথম পাতা » ঢাকা » বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান
বুধবার ● ৬ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান

বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ভারতের পশ্চিমবংগ বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি - বিজেপির জয়লাভ বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ।চরম হিন্দুত্ববাদী বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গঠন করলে একদিকে পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়সহ ভোটের অধিকার থেকে বাদ পড়া প্রায় এক কোটি মানুষ যেমন নানা ধরনের নিগ্রহের শিকার হতে পারে, অপরদিকে এদের একটা অংশকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশে পুশইন করার অপতৎপরতাও আশংকা রয়েছে। তিনি বলেন, বিজেপির পশ্চিমবঙ্গে প্রধান নেতৃত্বের বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষ প্রতিনিয়ত হিংসা আর ঘৃণার বিস্তার ঘটিয়ে চলেছে। উগ্র সাম্প্রদায়িক মেরুকরণ যেহেতু বিজেপির প্রধান রাজনৈতিক পুঁজি সেকারণে প্রতিনিয়ত সাম্প্রদায়িক উস্কানীর আশংকা থাকে।তিনি বলেন, বাংলাদেশ - ভারত সীমান্তের তিনদিকে বিজেপির সরকার থাকায় আগামী দিনগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টিরও শংকা রয়েছে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত নির্বাচন কথিত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচনী গণতন্ত্রের অন্তসারশুণ্যতা ও বিশ্বাসযোগ্যতাকে তলানিতে নিয়ে গেছে। একটা রাজ্যের দখল নেবার জন্য যেভাবে এককোটি লোককে নির্বাচনের বাইরে রেখে পশ্চিমবাংলায় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরী করা হয়েছে ভারতের ইতিহাসে তা নজিরবিহীন ও নিদারুণ লজ্জাজনক ঘটনা। এই নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রকে বড় ধরনের সংকটে নিক্ষেপ করবে।
তিনি পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যসমূহে নবনির্বাচিত বিজেপির নেতৃবৃন্দকে বাংলাদেশ ও মুসলমান বিদ্বেষী উত্তেজনাকর সাম্প্রদায়িক বক্তব্য পরিহার করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, নিকটতম প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষ ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে শান্তি ও সৌহার্দমূলক সম্পর্কই বজায় রাখতে চায়।
আজ বিকালে পার্টির অনলাইন প্লাটফর্মের সংগঠকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় অন্যান্যের মধ্যে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, সংগঠক ইমরান হোসেন সরকার, এম ডি ফিরোজ, মামুন উদ্দিন সৈকত, নাজমুল হোসেন প্রমুখ।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)