বুধবার ● ৬ মে ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ করা হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে শহরের রোল্যান্স রোড এলাকায় অবস্থিত আমির হোসেন আমুর বাসার সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের নেতাকর্মীরা সেখানে গিয়ে বাড়ির মূল গেটের সামনে লাগানো টিনের বেড়া খুলে ফেলেন। পরে অপসারিত টিনগুলো স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ওই বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি, গত বৃহস্পতিবার কে বা কারা বাড়ির সামনের গেটে টিনের বেড়া স্থাপন করে।
৬ মে দুপুরে আন্দোলনকারীরা সেই টিনের বেড়া ভেঙে ফেলার পাশাপাশি বাড়ির সামনের লোহার গেট কেটে ফেলেন এবং সেটিও স্থানীয়দের মাঝে দিয়ে দেন।
এ ঘটনাকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন