শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ মে ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
সোমবার ● ২৫ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু রামিসাসহ দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ’। রবিবার (২৫ মে) বেলা ২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সেক্রেটারি মুস্তাকিম হাসানের সঞ্চালনায় এবং সভাপতি রহমতুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ জোবায়ের, দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সুফিয়ান আহমেদ, চরনিখলা স্কুল প্রতিনিধি সামিউল তালুকদার, তাফসিরুল ইসলাম রিয়াদ, সরকারি কলেজ প্রতিনিধি প্রতিদিন শিমুল, আইডিয়াল কলেজের প্রতিনিধি জাকিরুল ইসলাম সোহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মিজানুর রহমান, তাহমিদ ও কাদিরসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। তারা ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, এতে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছাবে এবং সম্ভাব্য অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হবে। যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
বক্তার আরো বলেন, মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ঘটনার পর অধিকতর তদন্তের নামে মামলাটি যেন ভিন্ন খাতে প্রবাহিত বা ধামাচাপা না পড়ে এবং দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবী করা হয়।





আর্কাইভ