সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ী স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি বুঝতে পেরে ট্রেনের চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। স্থানীয় লোকজন ও রেলওয়ের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আগুন নিভে গেলেও ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে এবং ট্রেনটি আর চলাচল করতে পারেনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ ও আঠারবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ার কারণে সাময়িক ট্রেন চলাচল বন্ধ আছে। আটকে পড়া ট্রেনটি উদ্ধার এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য ময়মনসিংহ থেকে বিকল্প একটি ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, একই দিনে এর আগেও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ী বাজার এলাকায় আরেকটি রেল দুর্ঘটনার ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক ছিঁড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে মেরামত শেষে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ