শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যুতে সন্তু লারমা’র শোক প্রকাশ
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যুতে সন্তু লারমা’র শোক প্রকাশ

ষ্টাফ রিপোর্টার :: সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার ও ৩৩৩,ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। শোকবার্তায় তারা বলেন, প্রমোদ মানকিনের মৃত্যুতে জাতি একজন সত্যিকারের রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। জাতি তার অবদান চিরদিন স্মরণ রাখবে। শোকবার্তায় তিনি প্রমোদ মানকিনের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার ভোররাত ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন’র মৃত্যু হয়।





ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত