শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ফেসবুক ব্যবহারে সাবধান ! না হলে দরজা খুলেই দেখবেন র‍্যাব
প্রথম পাতা » অপরাধ » ফেসবুক ব্যবহারে সাবধান ! না হলে দরজা খুলেই দেখবেন র‍্যাব
শুক্রবার ● ১৩ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুক ব্যবহারে সাবধান ! না হলে দরজা খুলেই দেখবেন র‍্যাব

---

অনলাইন ডেস্ক :: সাবধান! ফেসবুক, ব্লগ কিংবা টুইটারে উসকানিমূলক পোস্ট দিলে আর রেহাই নেই। তবে কেবল পোস্ট দাতাই নয়, কমেন্ট কিংবা লাইক দাতারাও মুহূর্তের মধ্যে চলে আসবে নজরদারির মধ্যে। তাদের দরজায় কড়া নাড়বে র‌্যাবের
সদস্যরা। সোশ্যাল মিডিয়া মনিটরিং সিস্টেম (এসএমএমএস) নামের উন্নত প্রযুক্তি খুব শিগগিরই যুক্ত হচ্ছে এলিট ফোর্স র‌্যাবের বলয়ে। বিশেষায়িত এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবেই নজরদারির মধ্যে রাখবে ফেসবুক, ব্লগ, টুইটার, ইনস্টগ্রামসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। বাদ থাকছে না বিভিন্ন ওয়েবপোর্টালও। প্রযুক্তির সরবরাহকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে ২০ জন র‌্যাব সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। সম্প্রতি পয়লা বৈশাখের নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এ বিষয়টির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমও নজরদারির আওতায় আসছে। কেউ চাইলেই এখন আর এ ধরনের অপরাধ ঘটিয়ে পার পাবে না। সূত্র জানায়, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এ প্রযুক্তির সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ‘স্ন্যাপ ট্রেন্ডস’। চুক্তি অনুযায়ী রয়েছে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। যে কোনো ধরনের সমস্যার সমাধান নিশ্চিত করবে ওই প্রতিষ্ঠান। এরই মধ্যে স্ন্যাপ ট্রেন্ডসের পক্ষ থেকে র‌্যাবের ২০ জন সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। র‌্যাব সদর দফতর থেকে নিয়ন্ত্রিত হবে এই প্রযুক্তির কার্যক্রম। পর্যায়ক্রমে আরও র‌্যাব সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে। সূত্র আরও জানায়, গত কয়েক বছর ধরে এক শ্রেণির মানুষ বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে উসকানিমূলক পোস্ট দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করেছে। বেকায়দায় ফেলার চেষ্টা করছে সরকারকে। এ ধরনের পরিস্থিতিগুলোকে বিবেচনায় এনে দেশে প্রথমবারের মতো এই প্রযুক্তির সংযোজন ঘটাতে যাচ্ছে র‌্যাব। দেশের আইনের পরিপন্থী কোনো পোস্ট দিলে মুহূর্তেই এর স্ক্রিন শট চলে আসবে র‌্যাবের কমান্ড সেন্টারে। একই সঙ্গে ওই উসকানিমূলক পোস্ট দাতা ব্যবহার করেন এমন ই-মেইলসহ সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমও চলে আসবে নজরদারির মধ্যে। ওই পোস্টে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন কিংবা শেয়ার করেছেন ওই ব্যক্তিরাও একইভাবে নজরদারির আওতায় চলে আসবেন। নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীও ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্ট দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। ওই সব পোস্ট দাতার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সমাজ কিংবা রাষ্ট্রের শান্তি নষ্ট করার অপচেষ্টাকে যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে। র‌্যাব সদস্যরা এ জন্য প্রস্তুত।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)