শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
প্রথম পাতা » খাগড়াছড়ি » জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
শনিবার ● ১৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন

-
খাগড়াছড়ি প্রতিনিধি :: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “জুলাই কারো একক সম্পত্তি নয়। ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে তারেক রহমানের সরকার থাকবে।”
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে তাদের আদর্শ ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে খাগড়াছড়ি

খাগড়াছড়ি :: সাম্প্রতিক বন্যার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে খাগড়াছড়ি। জেলার বিভিন্ন উপজেলার নদ-নদী ও ছড়ার পানি নেমে গেলেও বন্যার রেখে যাওয়া ক্ষত এখনো স্পষ্ট। অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক, কাদায় ভরা বসতভিটা, নষ্ট হয়ে যাওয়া ফসল এবং দুর্বল যোগাযোগব্যবস্থা জনজীবনকে পুরোপুরি স্বাভাবিক হতে দিচ্ছে না।
বন্যাকবলিত পরিবারগুলো ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত জমিতে পুনরায় চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন। তবে বীজ, সার ও কৃষি উপকরণের সংকট তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও দোকানের ক্ষতি কাটিয়ে ব্যবসা সচল করতে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনগুলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন এবং পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বন্যা-পরবর্তী সময়ে বিশুদ্ধ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ডায়রিয়া, চর্মরোগ ও পানিবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয়দের মতে, তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনই এখন সবচেয়ে জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণ, কৃষকদের জন্য প্রণোদনা, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু দ্রুত সংস্কার করা হলে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত ফিরে আসবে।
সচেতন মহল বলছে, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা জলাবদ্ধতার মুখে পড়ে। তাই নদ-নদী ও ছড়ার নিয়মিত খনন, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম সতর্কীকরণ এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরী।

খাগড়াছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

খাগড়াছড়ি :: খাগড়াছড়ি সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার এবং ৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই’২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি পুলিশের এসআই মো. মাহবুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলা মাঠের বিপরীতে বিফুলানন্দ চাকমার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো, কালা সাইফুল (৩৮), পিতা: মো. রিপন, দক্ষিণ গঞ্জপাড়া, মো. অপু মিয়া (৩৪), পিতা: মো. ইব্রাহিম, কলাবাগান, এবং মো. আশরাফ হোসেন (৩২), পিতা: নজরুল ইসলাম, শালবন, খাগড়াছড়ি সদর।
আটক ব্যক্তিদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ