শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
প্রথম পাতা » ময়মনসিংহ » ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি

- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন তুলতে গিয়ে সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা এবং ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একটি নৌকার পাটাতন স্রোতে ভেসে যাচ্ছিল। সেটি উদ্ধারের উদ্দেশ্যে নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় তিনি তীব্র স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যান।

ইউপি সদস্য আবুল বাশার ও স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিল জানান, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই সাইফুল ইসলাম স্রোতের টানে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নৌকা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন থেকে লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও নিখোঁজ কৃষকের কোনো সন্ধান মেলেনি।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, খবর পাওয়ার পর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও সাইফুল ইসলামের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।





আর্কাইভ