শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সাবেক সংসদ সদস্য ডা. আসফার হোসেন আর নেই
প্রথম পাতা » গাজিপুর » সাবেক সংসদ সদস্য ডা. আসফার হোসেন আর নেই
শুক্রবার ● ১৩ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক সংসদ সদস্য ডা. আসফার হোসেন আর নেই

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) আওয়ামী লীগের গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং তত্‍কালীন বাংলাদেশ ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আসফার হোসেন মোলস্না (৬৩) দীর্ঘদিন রোগে ভোগে ইনত্মেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ………রাজিউন)৷ মৃত্যুকালে তিনি তিন ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷

১৩ মে শুক্রবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় তিনি মারা যান৷ তিনি দীর্ঘদিন যাবত্‍ নিউমোনিয়া ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন৷ এ কারণে তিনি ওই হাসপাতালে প্রায় দুই সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন৷

বাদ জুম্মা রাজধানীর চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাযা এবং বাদ আছর কালীগঞ্জ উপজেলার জামালপুর আরএম বিদ্যাপীঠ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে৷ পরে ওই ইউনিয়নের জামালপুর পশ্চিম পাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে৷

ডাঃ মোঃ আসফার হোসেন মোলস্না গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আলহাজ্ব হাফিজ উদ্দিন মোলস্না ও বেগম শাহিদা মোল্লার সন্তান৷ ১৯৯১-৯৫ সালে তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন৷

তার মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আখতারউজ্জামানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন৷





আর্কাইভ