শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » গাইবান্ধা » দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত
প্রথম পাতা » গাইবান্ধা » দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী বিএনপি সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে ও জীবন জীবিকার নিরাপত্তা বিধান করতে হবে। বিদ্যুৎ -গ্যাস, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি,জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়ভারসহ নানা দিক থেকে মানুষ কষ্টে থাকলেও মানুষ এখনো সরকারকে সময় দিচ্ছে, কিন্তু আর বেশীদিন মানুষ এভাবে সময় দেবেনা। তিনি পুরানা জমানার মত মানুষের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, সারের সংকট না থাকলে কৃষকেরা কেন সারের গোডাউন লুট করবে!
তিনি বলেন, দ্রুত সার বিদ্যুৎ এর সংকটের সমাধান না হলে কৃষি আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে।
তিনি বলেন,দেশের উত্তরাঞ্চল এখনো উন্নয়ন থেকে বঞ্চিত।তিনি অগ্রাধিকারের ভিত্তিতে উত্তরাঞ্চলে মনোযোগ দিতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি ক্ষোভের সাথে বলেন, নির্বাচিত সরকারের আমলেও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দূর্বৃত্তদের দৌরাত্মে মানুষ জিম্মি হয়ে আছে।এ অবস্থা চলতে দিলে সমাজে অরাজকতা বৃদ্ধি পাবে।তিনি সামাজিক ও রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
আজ ৯ সেপ্টেম্বর -২০২৬ বেলা ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা কর্মিসভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে জাকারিয়া হাসান সুমন এর সঞ্চালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রধান মাসুদ, আরো উপস্থিত ছিলেন বিপ্লবী যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আওয়াল মাহমুদ, জেলা কমিটির সদস্য, কেন্দ্রীয় সংগঠক আজাদুল ইসলাম আজাদ, জেলা কমিটির সদস্য আতাউর রহমান নান্নু, আসমা বেগম, রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাসুদুর রহমান প্রধান মাসুদ বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন যাবত গাইবান্ধা জেলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বিদ্যুৎ, সেচসহ নানা ইস্যুতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখছে। এই সরকার কৃষকের কৃষি উৎপাদন চলমান রাখতে সার, বিজ, কিটনাশক এবং সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করতে পারলে আবারো রাজপথে আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে হবে। দ্রুত গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন করে ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার , বিজ, কিটনাশক সরবরাহের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
কর্মীসভায় আকবর খান বলেন, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসে সরকার কৃষকের জন্য ন্যায্য মূল্যে সার দিতে না পারায় সিন্ডিকেট ডিলারদের অবৈধভাবে মজুতকৃত সার লুট করে নিতে বাধ্য হয়। এই লুটের সাথে ফ্যাসিবাদী হাসিনার লুটের সাথে মিলিয়ে ফেলা যাবে না। কৃষকের ফসল ফলানোর জন্য কৃষি উপকরণ না পেলে কৃষকের তো বিকল্প নেই। সরকার কৃষকদের কৃষি কার্ড দিচ্ছে, কিন্তু সার, বিজ, কিটনাশক না পেলে কৃষি কার্ড দিয়ে কি হবে?
তিনি অনতিবিলম্বে সারাদেশে কৃষকদের মাঝে সারসহ কৃষি উপকরণ সরবরাহ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





আর্কাইভ